বাংলা হান্ট ডেক্সঃ সাইক্লোন আছড়ে পড়ার সঙ্গেই লণ্ডভণ্ড হল দিঘা। উত্তাল সমুদ্র গার্ডরেল ভেঙে ফেলল। গোটা দিঘা শহর জলমগ্ন। নারকেল গাছের মাথা ছুঁয়ে ফেলছে সমুদ্রের ঢেউ। দিঘার বাসিন্দারা বলছেন স্মরণকালে এই দৃশ্য আর দেখেননি।
আরো পড়ুন- করোনা রোগীদের বিনামূল্যে ১লক্ষ ‘করোনিল’ ঔষধ দেবে সরকার, টুইট হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রীর
দিঘার বিস্তীর্ণ এলাকা কয়েক ফুট জলের তলায়। সমুদ্র উঠে এসেছে শহরে। ভাসছে মাঠ ঘাট। যে দিকে চোখ যায় শুধু জল আর জল। মাটির অস্তিত্ব নেই।

দিঘায় শোঁ শোঁ শব্দে কান পাতা দায়। তাণ্ডব চালাচ্ছে সমুদ্র। মরণকামড় বসানো একেকটি ঢেউয়ের উচ্চতা ১৫ ফুটেরও বেশি। জলের তলায় তলিয়ে গিয়েছে দিঘা শহরের মূল রাস্তাও। জলের তলায় মূলবাজার। জল গ্রাস করেছে বহু গাড়িও। উপকূলবর্তী হোটেলগুলিও জলমগ্ন। যখনতখন ভেঙে পড়তে পারে বিদ্যুতের খুঁটি। ঝড়ের দাপটে সম্পূর্ণ ভেসে গিয়েছে সমুদ্র উপকূলবর্তী গ্রামগুলি। প্রবল গতিতে জল ঢুকছে গ্রামে। এই মুহূর্তে সাধারণ মানুষ গবাদি পশুদের প্রাণ বাঁচানোই চ্যালেঞ্জ প্রশাসনের।

গোটা পূর্ব মেদিনীপুরেই কার্যত বন্যা পরিস্থিতি। জল ঢুকতে শুরু করেছে কন্টাইয়ে। স্থলভাগের যত কাছে আসছে ততই শক্তি বাড়াচ্ছে সাইক্লোন যশ। রেড অ্যালার্ট জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুরের।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”