বাংলা হান্ট ডেক্সঃ করোনা চিকিৎসায় রামদেবের তৈরি করোনিল প্রয়োগ করা হবে। এমনটাই ইঙ্গিত পাওয়া গিয়েছে হরিয়ানা সরকারের স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণায়। আর তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সোমবার হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ টুইট করে জানান, এক লক্ষ করোনা রোগীকে বিনামূল্যে বাবা রামদেবের তৈরি করোনিল দান করা হবে। এতে যা খরচ হবে, তার অর্ধেক হরিয়ানা সরকার আর অর্ধেক রামদেবের সংস্থা পতঞ্জলি নিজে বহন করবে।
আরো পড়ুন- Yass Cyclone: ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে উদ্বিগ্ন মমতা , আজ ও কাল নবান্নে থাকছেন মুখ্যমন্ত্রী
এখানেই শুরু হয়েছে বিতর্ক। বাবা রামদেব (Ramdev) করোনিলকে করোনার প্রতিষেধক হিসেবে দাবি করলেও কোনও বিজ্ঞানসম্মত গবেষণা তাঁর দাবিকে স্বীকৃতি দেয়নি। এমনকী, ভারতের আয়ুশ মন্ত্রকও পতঞ্জলির (Patanjali) তৈরি এই ওষুধটিকে করোনার ওষুধ হিসেবে স্বীকৃতি দেয়নি। বাবা রামদেবের তৈরি এই ওষুধের কোনও বিজ্ঞানসম্মত ট্রায়ালও হয়নি। করোনা চিকিৎসায় আদৌ এই ওষুধ উপকারে লাগে, এই ধরনের কোনও প্রমাণই এখনও মেলেনি। তাহলে এ হেন ওষুধ কেন মরণাপন্ন করোনা রোগীদের দেওয়া হচ্ছে? প্রশ্ন উঠছে।
हरियाणा में कोविड मरीजों के बीच एक लाख पतंजलि की कोरोनिल किट मुफ्त बांटी जाएंगी । कोरोनिल का आधा खर्च पतंजलि ने और आधा हरियाणा सरकार के कोविड राहत कोष ने वहन किया है।
— ANIL VIJ MINISTER HARYANA (@anilvijminister) May 24, 2021
রবিবারই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী চিঠি লিখে পতঞ্জলির কর্ণধার বাবা রামদেবকে বলেন, অ্যালোপ্যাথি নিয়ে তাঁর মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। এরপরই নিজের মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চেয়ে নেন যোগগুরু। এবার তাঁরই সংস্থার করোনিল ওষুধ করোনা রোগীদের বিনামূল্যে দেবে হরিয়ানা সরকার। অনিল ভিজ জানিয়েছেন, এই ওষুধের খরচ হরিয়ানা কোভিড ত্রাণ তহবিল থেকে অর্ধেক এবং বাকিটা পতঞ্জলি গ্রুপ দেবে।
এই করোনিল কিটে রয়েছে, করোনিল ট্যাবলেট, স্বসারি বটিকা এবং অনু তৈল। গত বছর জুনে এই আয়ুর্বেদিক ওষুধ করোনিল নিয়ে আসেন। সেই সময় অতিমারী ঊর্ধ্বে ছিল। এবার হরিয়ানা সরকারের সিদ্ধান্তে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে খোদ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের দাবি করেন, এই ওষুধটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া প্যারামিটারে তৈরি। ভারত সরকার এতে ছাড়পত্র দিয়েছে। কিন্তু পরে ভারত সরকারের আয়ুষ মন্ত্রক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা রামদেবের দাবি প্রত্যাখ্যান করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বর্ধক ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। হরিয়ানা সরকারের যুক্তি, করোনা রোগীদের ইমিউনিটি বাড়াতেই বাবা রামদেব এই ওষুধ দান করেছেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”