বাংলা হান্ট ডেক্সঃ মঙ্গলবার দুপুর ১২টায় এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হল পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে। হাসপাতালের ১০২ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর ইসিজি করা হচ্ছে। তাঁকে দেখছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সৌমিত্র ঘোষ এবং হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ সরোজ মণ্ডল। ইতিমধ্যেই তাঁর চিকিৎসার জন্য গঠিত হয়েছে একটি মেডিক্যাল বোর্ডও। কিছুক্ষণ আগেই শেষ হয়েছে সেই বোর্ডের বৈঠক। তবে চিকিৎসকরা কী কী সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনও পর্যন্ত জানা যায়নি। এদিন সংশোধনাগারের বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুব্রত মুখোপাধ্যায় বলেন, আমি অসুস্থ বোধ করছি। তাই আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সূত্রের খবর, আজ সকালে প্রেসিডেন্সি সংশোধনাগারে চা, জল ছাড়া আর কিছুই খাননি ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায়। এমনকি উদ্বেগের কারণে গতকাল রাতে তাঁদের ঠিকমতো ঘুমও হয়নি বলে জেল সূত্রে খবর। আজ সকালে সুব্রতবাবুর পরিজনেরা সিবিআইয়ের কাছে দাবি করেন, বর্ষীয়ান ওই নেতাকে জেলে নয় বরং রাখা হোক হাসপাতালে। কারণ তাঁর শারীরিক অবস্থা একবারেই ভাল নয়। এর আগে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের স্বাস্থ্যের খোঁজ নিতে সংশোধনাগার ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিল সিবিআই। সংশোধনাগারের ভিতরেই দুটি অ্যান্বুলেন্সে মোতায়েন করা ছিল। এরমধ্যেই আজ সকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। আচমকাই বুকে ব্যাথা, শ্বাসকষ্ট শুরু হয় মদন মিত্রের। সেই কারণে তাঁকে উডবার্নের ১০৩ নম্বর কেবিনে ভর্তি করা হয়। অন্যদিকে শোভন চট্টোপাধ্যায়কে ভর্তি করা হয় উডবার্নের ১০৬ নম্বর কেবিনে। জানা গিয়েছে অসুস্থতার কারণে ফিরহাদ হাকিমকেও হাসপাতালে ভর্তি করা হতে পারে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”