বাংলা হান্ট ডেক্সঃ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিনহার। রাজ্য বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফায় অর্থাৎ ২২ এপ্রিল খড়দায় ভোটগ্রহণ হয়েছে। এর আগের দিনই কোভিডে আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তৃণমূল প্রার্থী কাজল সিনহা।
এর আগে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরের দুই প্রার্থীর করোনায় মৃত্যু হয়েছিল। ফলে ওই দুই আসনে ভোট স্থগিত রাখা হয়েছে।
উল্লেখ্য, দিন কয়েক ধরেই অসুস্থতা অনুভব করছিলেন কাজল সিনহা। উপসর্গ দেখা দিতেই নিভৃতবাসে চলে যান। লালারসের নমুনা পরীক্ষা করেন গত মঙ্গলবার। গত ২১ এপ্রিল শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। ২৩ এপ্রিল অবস্থার আরও অবনতি হয়। আজ সকাল সাড়ে নটা পঁয়তাল্লিশ নাগাদ তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

কাজল সিনহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইট করে লিখেছেন, আমাদের খড়দার প্রার্থী কাজল সিনহার কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুর খবরে মর্মাহত। মানুষের সেবায় তিনি আত্মনিবেদন করেছিলেন। সবেমাত্র অক্লান্ত প্রচার অভিযান শেষ করেছিলেন। তাঁর অভাব অনুভব করব। তাঁর পরিবারবর্গকে আমার সমবেদনা।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI