অতনু ঘোষ, পূর্ব বর্ধমান ; মোবাইল ফোনের নেশা নেই এমন বাচ্চা এখন হাতে গোনা। বাবা মায়েরা ছেলেমেয়েদের অত্যাচারে অতিষ্ঠ, যখন তখন ফোন তো তারা কেড়ে নিচ্ছেই, পড়াশোনাও ডকে উঠেছে। বাইরে গিয়ে খেলাধুলো নয়, খেলা বলতে শুধুই মোবাইলে হরেকরকম গেম খেলা।
আরো পড়ুন- জামালপুর বিধানসভায় পুরনো মাটি ফিরিয়ে পেতে মরিয়া চেষ্টা তৃণমূলের
ছোট্ট শিশু, নাম মেঘ রায়। পূর্ব বর্ধমান জেলার মেমারি 1 নম্বর ব্লকের দেবীপুর অঞ্চলের কালিতলার dvc পাড়ের বাসিন্দা বলরাম রায়ের পুত্র এই মেঘ রায়। বয়স 2 বছর 6 মাস। স্পষ্ট করে সে কথা বলতে পারেনা, আদো আদো ভাষায় কথা বলতে বলতে প্রাপ্ত বয়স্কদের মত রাস্তার ধারে মোটর ভ্যানে বসে অবলীলায় খেলে চলেছে ফ্রী ফায়ার গেম। আমাদের ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি।
প্রত্যেক অভিভাবকের প্রতি আমাদের আবেদন আপনাদের সন্তানদের যতটা পারেন মোবাইল বা মোবাইল গেম থেকে দূরে রাখুন। কারণ এই নেশা কোনও উপকার তো করেই না, বরং এর ফলে মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার সন্তানের শরীর।
মোবাইলের পর্দার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে চোখের জ্যোতি কমে যায়। শুরু হয় মাথা ধরা, মাইগ্রেন ও পেশিতে ব্যথার মত সমস্যা। আরো বহু সমস্যা দেখা দিতে পারে তাই যত দ্রুত সম্ভব এই অভ্যাস ছাড়ান।
দেখুন ভিডিও-

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”