বাংলা হান্ট ডেক্স ; বিজেপিতে যোগ দিচ্ছেন আসানসোলের প্রাক্তন মেয়র এবং তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারি৷ সূত্রের খবর, বৈদ্যবাটীতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সভায় থাকতে পারেন তিনি। এমনই খবর বিজেপি সূত্রে।
গত ডিসেম্বরে ও তাঁর বিজেপিতে যোগদানের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু বিজেপির একাধিক নেতা জিতেন্দ্রর দলে যোগ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কয়েকজনকে এ জন্য কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয়েছিল। দীর্ঘ নাটকের পর শেষ পর্যন্ত তৃণমূলেই থেকে যান তিনি৷ যদিও দলের সঙ্গে সম্পর্ক আগের মতো মসৃণ হয়নি৷ ফলে আবারও বিজেপি-র সঙ্গে যোগাযোগ তৈরি হয় জিতেন্দ্রর৷ সূত্রের খবর, আজই বিজেপির শ্রীরামপুরের সভায় দিলীপ ঘোষ এর উপস্থিতিতে বিজেপিতর যোগ দিতে পারেন জিতেন্দ্র।
জিতেন্দ্র তৃণমূলে থাকলেও দলে সেভাবে নিজের জায়গা ফিরে পাচ্ছিলেন বলেই খবর। দলের একাধিক কর্মসূচীতে তাঁকে ডাকা হয়নি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে ফের তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা তৈরি হয়। শেষ পর্যন্ত তিনি আজই গেরুয়া শিবিরে সামিল হতে পারেন বলে খবর।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”