বাংলা হান্ট ডেক্স ; কাঁচরাপাড়ায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ ঘিরে ধুন্ধুমার। শহরে ঢুকতে গেলে বাধা পুলিশের। ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা বিজেপি কর্মীদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। অনুমতি না থাকায় শহরে ঢুকতে বাধা, দাবি পুলিশের। অনুমতি থাকা সত্ত্বেও বাধা দিচ্ছে পুলিশ, পাল্টা বিজেপি।
৬ ফ্রেরুয়ারি নবদ্বীপ থেকে প্রথম রথযাত্রাটির সূচনা করেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেই রথ আজ দুপুর ৩টে নাগাদ কাঁচরাপাড়া কাঁপা মোড়ে পৌঁছায়। সেই সময় শহরে ঢোকার মুখে কাঁপা মোড় এলাকায় রাস্তায় ব্যারিকেড করে রেখেছিল পুলিস। মিছিলে উপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গীয় , মুকুল রায়, শুভ্রাংশু রায় সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ । পুলিসের দাবি, কাঁপা মোড় থেকে বনগাঁ রোড পর্যন্ত রথযাত্রার অনুমতি নেওয়া হয়নি। কিন্ত বিজেপি কর্মী তা মানতে অস্বীকার করেন। তখন ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মীরা এগনোর চেষ্টা করলে পুলিসের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় তাঁদের। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। বিজেপি কর্মীদের উপর লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ। এরপরই বনগাঁ রোড অবরোধ করে বিক্ষোভ শুরু করে বিজেপি। রাস্তায় বসে পড়েন কৈলাস বিজয়বর্গীয়, শুভ্রাংশু রায়রা। কৈলাস বিজয়বর্গীয় বলেন,’পরিবর্তন যাত্রার সাফল্যে ভয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাই প্রশাসনকে কাজে লাগিয়ে তা আটকাতে চাইছে। এমন হলে পুরো রাজ্য জুড়ে আন্দোলন শুরু হবে।’ বেশ কিছু সময় অবরোধ চলার পর পুলিসি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
দেখুন ভিডিও-

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI