বালুরঘাট ; করোনা আতঙ্ককে দূরে ঠেলে আজ থেকে রাজ্যের পাশাপাশি দক্ষিন দিনাজপুর জেলার স্কুলগুলিতে স্বাস্থ্যবিধি মেনে আংশিক ভাবে পঠন পাঠন শুরু হল । প্রায় ১১ মাস পর ঘর ছেড়ে ফের স্কুলের পথে ক্লাস নাইন থেকে টুয়েলভের ছাত্র ছাত্রীরা। একবছর পর বিদ্যালয়ের আংগীনায় পঠন পাঠন চালু হওয়ায় খুশি নবম থেকে দ্বাদশ শ্রেনীর পড়ুয়ারা। প্রায় একবছর পর খুলল স্কুল। সরকারি সমস্ত নির্দেশিকা মেনে নবম থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত চলবে ক্লাস। স্কুল খুলতেই অনেকটাই আনন্দিত স্কুলের পড়ুয়ারা। এতদিন বাড়িতে চলছিল অনলাইন ক্লাস চললেও সেই পঠন পাঠনে অনেকটাই খামতি থেকে যাচ্ছিল। এবারে স্কুলে এসে শিক্ষিকাদের কাছ থেকে সেই খামতিটা অনেকখানি পুরন করে নিতে পারবে এটা ভেবেই খুশি তারা। যদিও বেশকিছু নিষেধাজ্ঞা মেনে চলতে হবে তাদের।
বালুরঘাট শহরের বিভিন্ন স্কুলে এদিন দেখা গেল ক্লাসে ঢোকার আগেই থার্মাল গান দিয়ে শরীরের তাপমাত্রা মেপে তারপরেই শ্রেনীকক্ষে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। স্যানিটাইজাইশেন করতে হচ্ছে সব ছাত্র ছাত্রীদের। মাত্র ২১ জন করে প্রত্যেক ক্লাসে ছাত্র ছাত্রীদের জন্য বসবার ব্যবস্থ্যা করা হয়েছে কোভীড বিধি মেনে।এই স্বাস্থ্যবিধি মানলেও আগের মত একসাথে জড়ো হয়ে গল্প করা যাবেনা সেই বিধি তা আর কে মানছে । মুখে অবশ্যই রয়েছে মাস্ক। শ্রেনীকক্ষেও শারীরিক দূরত্ববিধি পড়ুয়াদের মেনে চলার কথা বারবার শরন করিয়ে দিতে তৎপর স্কুলের শিক্ষক শিক্ষিকারা।
অভিভাবকেরা জানাচ্ছেন ভয় তো কিছুটা রয়েছে তবে আশা রাখছেন স্কুলে শিক্ষক শিক্ষিকারা পড়ুয়াদের দিকে নজর রাখবেন। অন্যদিকে তারাও বাড়িতে বোঝাচ্ছেন স্কুলে কোন জিনিসগুলো এখন করনীয় নয়। তবে এতদিন বাদে ছাত্র-ছাত্রীদের স্কুলে পাঠিয়ে খুশি তাদের অভিভাবকেরাও।
বালুরঘাট গার্লস হাই স্কুলের শিক্ষিকা মহুয়া চৌধুরী জানান কোভীড পরিস্থিতির সময় সব কিছু যথারীতি চললেও শুধু স্কুল গুলি বন্ধ ছিল। তবু আমরা স্কুলে এসেছি, মিড ডে মিল পর্যন্ত বিলি করেছি।কিন্তু যাদের নিয়ে আমাদের কাজ সেই ছাত্রীদের শিক্ষাদান তা ছিল না। আজ থেকে ফের তাদের সাথে সেই শিক্ষাদানের মাধুর্য্য ফিরে পাব। তবে দু দিন বা তিন দিন না গেলে ঠিকমত এসব ভালমত বুঝে ওঠা সম্ভব হবে না। তবে আমরা পজেটিভটাই চেষ্টা করার চিন্তা করব।
অপরদিকে বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রক্তিম সরকার জানান যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে তারা স্কুল চালাবেন। প্রত্যেক ক্লাসে ২১ জন করে ছাত্র বসার ব্যবস্থা মেনে স্কুল চালু করেছেন।আশা করেন এতে ছাত্ররা তাদের পঠন পাঠনের ক্ষেত্রে উপকৃত হবে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন