জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুরঃ পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরণায় দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সহায়তায় ও গঙ্গারামপুর মহাকুমার প্রশাসনের ব্যবস্থাপনায় বিশিষ্ট অতিথিবর্গদের উপস্থিতিতে শুক্রবার বিকেলে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে গঙ্গারামপুর হাইরোড সংলগ্ন ফুটবল ময়দানে প্রথম দক্ষিণ দিনাজপুর জেলায় সংগীত ও সাংস্কৃতিক উৎসবের শুভ সূচনা হলো। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সারা শহর পরিক্রমা করা হয় যা ফুটবল ময়দানে এসে শেষ হয়। ঢাকের তালে তালে সকলেই সাংস্কৃতিক মেলার শোভা যাত্রায় পা মেলান। তারপরে সেই মঞ্চে উপস্থিত অতিথিদের বরণ করে নেন অনুষ্ঠান প্রাঙ্গণে উপস্থিতরা। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বিশিষ্ট লেখক ও পরিবেশবিদ তুহীন শুভ্র মন্ডল ও রীতি সেনের সুন্দর সঞ্চলনায় মনমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দাস তৃণমূল জেলা চেয়ারম্যান বিপ্লব মিত্র গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র রাকেশ পন্ডিত মৃনাল সরকার বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিল চন্দ্র বর্মন সহ গঙ্গারামপুর মহকুমার ম্যাজিস্ট্রেট মনোতোষ মন্ডল সহ আরো অন্যান্যরা। জানা গেছে ১৪ ই ফেব্রুয়ারি পর্যন্ত ৩দিন প্রতিদিন বিকেল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত অনুষ্ঠান হবে। সেখানে আরো অনেক রকম চমক রয়েছে বলে সূত্রের খবর। জেলায় প্রথমবার গঙ্গারামপুর শহরের ফুটবল ময়দানে দক্ষিণ দিনাজপুর জেলার সাংস্কৃতিক সংগীত মেলা প্রথমবার হওয়ায় খুশির আবহের সৃষ্টি হয়েছে সকলের মধ্যে। অনুষ্ঠান প্রাঙ্গণে ভিড় জমিয়েছেন শহর ও জেলার আবালবৃদ্ধবনিতা।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI