বাংলা হান্ট ডেক্স : ফের বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো। এবার মেদিনীপুরের জেলা সভাপতির সমিত দাসের বিরুদ্ধেই পোস্টার পড়ল শহরে। তার বিরুদ্ধে অভিযোগ টাকা নিয়ে পদ বিলি করা হয়েছে। আর এই অভিযোগ তুলেছেন তাঁর দলেরই কর্মীরা। পোস্টারের নিচে লেখা ‘ভারতীয় জনতা পার্টি সৎ ও সক্রিয় কর্মীগণ।’ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বৃহস্পতিবার সকালে মেদিনীপুর শহরের বেশ কিছু জায়গায় এই পোস্টারগুলি দেখা যায়। সেখানে লাল কালিতে লেখা হয়েছে, ‘পশ্চিম মেদিনীপুরে ভারতীয় জনতা পার্টির জেলা প্রেসিডেন্টের উদ্যোগে অর্থের বিনিময়ে পদ দেওয়া হচ্ছে। তাতে ভারতীয় জনতা পার্টির পক্ষে সুনিশ্চিত অমঙ্গল’। নীচে নীল কালিকে লেখা হয়েছে– ভারতীয় জনতা পার্টি, সৎ ও সক্রিয় কর্মিগণ। এমনকি জেলা সভাপতির উদ্যোগে সাংগঠনিক চিন্তা ভাবনা যে পথে এগচ্ছে তাতে দলের ভাল কর্মীদের কপালে দুর্ভোগ আছে বলেও দাবি করা হয় একটি পোস্টারে।
যদিও বিজেপি জেলা নেতৃত্ব এই পোস্টারকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। তবে তাদের দাবি এই পোস্টারের পিছনে তৃণমূলের হাত রয়েছে। যদিও তৃণমূল আবার পাল্টা দাবি করেছে, বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের কারণেই এই পোস্টার পড়েছে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI