বাংলা হান্ট ডেক্স ; সর্বভারতীয় পরীক্ষা UGC NET-এ প্রথম স্থান অধিকার করে বাংলার মুখ উজ্জ্বল করলেন কাঁচরাপাড়ার বাসিন্দা স্বর্ণালী দে। উত্তর ২৪ পরগনা জেলার কাঁচারাপাড়া ওয়ার্কশপ রােডের বাসিন্দা বিশ্বজিৎ দে’র কন্যা স্বর্ণালী দে জুন, ২০২০ জুনিয়র রিসার্চ ফেলােশিপ এবং লেকচারশিপ/ সহকারী অধ্যাপক এর জন্য যৌথ সিআইএসআর- ইউজিসি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টে (নেট) পরীক্ষায় সারা দেশে প্রথম হয়েছেন। জীবন বিজ্ঞান বিষয়ে তাঁর সর্বভারতীয় র্যাঙ্ক ১ । তাঁর সর্বমোট এনটিএ পারসেন্টাইল স্কোর ১০০। এদিন তার এই সাফল্যের কথা জানতে পেরে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে তার বাড়িতে যান পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কিছু উপহার তার পিতা-মাতার হাতে তুলে দেওয়া হয়।

উল্লেখ, রাজ্যের এই উজ্জ্বল মেধাবী ছাত্রী কল্যাণী স্ত্রীন্ডেল হাই স্কুল থেকে পড়াশোনা করেন । তার পর বেথুন কলেজ থেকে বােটানি অনার্স পাস করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বালিগঞ্জ সায়েন্স কলেজ থেকে এমএসসি করেন। বর্তমানে সেখানেই গবেষণা করছেন তিনি। এমএসসি পরীক্ষাতেও ফার্স্ট ক্লাস ফার্স্ট হন স্বর্ণালী।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন