রাজ্যে বিধানসভা ভোট যতো এগোচ্ছে রাজনৈতিক হিংসা তত বাড়ছে। এবার মুর্শিদাবাদে কুপিয়ে খুন হলেন এক তৃণমূল কর্মী। অভিযোগের তির কংগ্রেসের দিকে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে, মুর্শিদাবাদের সুতি থানার কাসিমনগর অঞ্চলের শঙ্করপুর এলাকায়। ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত ওই তৃণমূল কর্মীর নাম সাদ্দাম মোমিন(২৮)। তিনি সুতি থানার শঙ্করপুর গ্রামেরই বাসিন্দা। তৃণমূলের অভিযোগ, শুক্রবার কৃষি আইনের বিরুদ্ধে শঙ্করপুরে তৃণমূলের সভায় যোগ দেন সাদ্দাম মোমিন। তারপরেই স্থানীয় চায়ের দোকানে তৃণমূলের সভায় যাওয়াকে কেন্দ্র করে বচসা বাধে। অভিযোগ তারপরেই তাঁকে কুপিয়ে খুন করা হয়। ঘটনায় জড়িত দুই অভিযুক্ত ইব্রাহিম মোমিন ওরফে জামিরুল এবং ইসোব মোমিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তৃণমূল। তারা উভয়েই কংগ্রেস কর্মী বলেও দাবি করেছে তৃণমূল নেতৃত্ব। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন