জেনে নিন আজকের রাশিফল। আজ রবিবার আপনার দিন কেমন কাটবে - Bangla Hunt

জেনে নিন আজকের রাশিফল। আজ রবিবার আপনার দিন কেমন কাটবে

By Bangla Hunt Desk - January 24, 2021

মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি। জ্যোতিষ, ভবিষ্যৎ, ভবিষ্যদ্বাণী, দৈনিক রাশিফল, আপনার রাশিফল, দৈনন্দিন ভবিষ্যদ্বাণী জানতে চোখ রাখুন বাংলা হান্টে-এর ফেসবুক পেজে। জেনে নিন আজকের রাশিফল । আজকের আপনার দিনটি কেমন যাবে দেখে নিন এখানে।

মেষ রাশি – আজ সকাল থেকে কাজের প্রতি রাগ বাড়তে পারে। একাধিক পথে আয় করতে না যাওয়াই ভাল হবে। খেলাধূলার জন্য আনন্দ পাবেন। অহেতুক ক্রোধ বাড়তে পারে। কুটিল মনোভাবের জন্য অশান্তি বাড়বে। ব্যবসায় আজ ভাল সুযোগ পাবেন। আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা। পাওনা আদায়ে দেরি হতে পারে। পেটের সমস্যা নিয়ে ভোগান্তি।

বৃষ – আজ সকালের দিকে ব্যবসায় খরচ বাড়বে। চালাকির দ্বারা বিপদ থেকে উদ্ধার পাবেন। প্রেমের জন্য আনন্দ বাড়তে পারে। চিকিৎসার খরচ বাড়তে পারে। প্রেমের প্রতি ঘৃণা বাড়বে। শরীরের কোনও ক্ষত থেকে রোগ বাড়তে পারে। যাঁরা বিদেশে থাকেন তাঁদের জন্য ভাল সুযোগ আসতে পারে। পাওনা আদায়ে অশান্তি বাড়বে। ব্যবসা নিয়ে চিন্তা থাকবে।

মিথুন – আজ ভাল কোনও কাজে বাধা আসতে পারে। আপনার দ্বারা লজ্জাজনক কোনও কাজ হওয়ার সম্ভাবনা। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। পড়াশোনার জন্য শুভ পরিবর্তন। ব্যবসার ব্যাপারে চিন্তা বাড়বে। শরীরে ক্ষয় বাড়বে। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। কাজের জন্য সুনাম পেয়ে আনন্দ। বিদেশে থাকা বন্ধুর জন্য মন খারাপ হবে। ব্যবসায় খরচ বাড়তে পারে। বুকে ও পিঠে কষ্ট বাড়তে পারে।

কর্কট রাশি – অতিরিক্ত খরচের জন্য ঋণ নিতে হতে পারে। কোনও কারণে প্রতিবেশীর সঙ্গে অশান্তির আশঙ্কা। অনেক দিনের আশা পূর্ণ হতে পারে। প্রেমে বাইরের লোকের সঙ্গে বিবাদ বাধতে পারে। কর্মস্থনে উৎকণ্ঠা বাড়তে পারে। বাড়ির কাছে ভ্রমণ হতে পারে। কাজের ভাল সুযোগ পাবেন আজ। বাজে কোনও চিন্তার কারণে মানসিক কষ্ট। লটারি থেকে কিছু আয় হতে পারে। উচ্চপদস্থ ব্যক্তির জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন।

সিংহ রাশি – সন্তানের জন্য খুব ভাল দিন। সকালের দিকে ব্যবসায় বাড়তি কিছু খরচ হতে পারে। আজ অশুভ কিছু ঘটতে পারে। শরীরের কোনও অংশে যন্ত্রণা বাড়বে। কর্মস্থানে সমস্যা বাড়তে পারে। অকারণে তর্কে জড়িয়ে পড়ার আশঙ্কা। স্ত্রীর জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা। আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ। কর্মস্থানে বিবাদ নিয়ে চিন্তা থাকবে। সামাজিক সুনাম আসতে পারে। ব্যবসার ব্যাপারে ভাল যোগাযোগ আসবে। বাড়তি খরচের জন্য চিন্তা।

কন্যা রাশি- সকাল থেকে প্রতিবেশীর সঙ্গে বিবাদ বা তর্ক বাধতে পারে। কোনও গোপন রোগ হতে পারে। ব্যবসায় খরচের জন্য চাপ বাড়বে। ঋণ থেকে মুক্তির সুযোগ মিলবে। কাজে ভুল হওয়ার সম্ভাবনা। শত্রুদের থেকে একটু সাবধান থাকুন। উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি। কোনও আশা নষ্ট হতে পারে। সম্পত্তির ব্যাপারে চিন্তা বাড়বে। পেটের সমস্যা বাড়তে পারে।

তুলা রাশি – কাজের ব্যাপারে উত্তেজনা বাড়তে পারে। শরীরে কোনও অংশে যন্ত্রণা হওয়া নিয়ে চিন্তা। প্রেমে জটিলতা বাড়তে পারে। কোনও উপহার পেয়ে আনন্দ পাবেন। কর্মস্থানে অস্থিরতা বাড়তে দেবেন না। আর্থিক চাপ থাকবে। আজ কোনও কারণে ভয় বাড়তে পারে। বন্ধুদের সঙ্গে একটু বুঝে কথা বলুন, বিবাদ বাধতে পারে। হার্টের সমস্যায় ভোগান্তির আশঙ্কা। প্রতিবেশীর সঙ্গে কোনও কারণে বিবাদ বা তর্ক। আজ ব্যবসায় মন্দা বাড়তে পারে।

বৃশ্চিক রাশি – আজ কোনও আশা পূর্ণ হতে পারে। নিজের চেষ্টায় প্রচুর আয় করতে পারবেন। চাকরির ভাল যোগাযোগ আসবে। বাড়তি খরচের জন্য বাড়িতে বিবাদ। প্রেমে অশান্তির আশঙ্কা। শত্রু আজ আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। পূজাপাঠের জন্য খরচ হতে পারে। সঙ্গীতচর্চা থেকে আনন্দ পাবেন। অফিসে চাপ বাড়তে পরে। সন্তানের জন্য খরচ বাড়তে পারে।

ধনু রাশি – আয় বৃদ্ধি পেতে পারে। আজ পাওনা আদায়ের জন্য খুব ভাল দিন। বাড়িতে কোনও অনিষ্ট হতে পারে। পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। দুপুরের পরে ভাল খবর আসতে পারে। আজ বাইরে ভোগান্তির যোগ রয়েছে। মাথার যন্ত্রণা বাড়তে পারে। সংসারে ভুল বোঝাবুঝি বাড়বে। বন্ধুকে নিয়ে বিবাদের আশঙ্কা।

মকর রাশি- বাজে স্বপ্ন দেখার জন্য মন খারাপ। সংসারে অতিরিক্ত খরচ হবে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য বাড়তে পারে। বাড়িতে অনেক বন্ধু আসতে পারে। গবেষণায় সাফল্য লাভ। ব্যবসায় চিন্তা বাড়তে পারে। বাড়িতে অশান্তি বাধতে পারে। অফিসে বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার পাবেন। কাজের প্রতি অনিহা আসতে পারে। দাঁতের যন্ত্রণা বাড়তে পারে। চাকরিতে চাপ বাড়তে পারে।

কুম্ভ রাশি – খেলাধূলায় জয় লাভ হতে পারে। ব্যবসায় সমস্যার সমাধান করতে পারবেন। রাস্তাঘাটে বিপদের আশঙ্কা। স্ত্রীর সঙ্গে ছোট কারণে বিবাদ। সকাল থেকে অতিরিক্ত খরচ হতে পারে। শিক্ষার ব্যাপারে কোনও ভাল সুযোগ আসতে পারে। কিছু পাওনা আদায় হতে পারে। বিজ্ঞান নিয়ে কোনও আলোচনা। ব্যবসায় খরচ বাড়বে। কাছাকাছি ভ্রমণ হতে পারে।

মীন রাশি- সারা দিন প্রচুর পরিশ্রম করার জন্য ক্লান্তি। ক্ষত থেকে রোগ বাড়তে পারে। সম্পত্তি থেকে আয় হতে পারে। বাবার সঙ্গে বিবাদের আশঙ্কা। কোনও কাজে আজ সাহসের পরিচয় দিতে হবে। ভাল কাজের জন্য সুযোগ আসতে পারে। মায়ের সঙ্গে বিবাদ থেকে সাবধান। ভ্রমণের জন্য খরচ বাড়বে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর