বাংলা হান্ট ডেস্ক; একুশে বিধানসভা ভোটের আগে নেতাজির জন্মদিনে কলকাতার রাজপথে হেঁটে মোদী সরকারকে তীব্র ভাষায় নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির পাশাপাশি কলকাতা-সহ দেশের ৪ শহরকে রাজধানী করার দাবি জানালেন বাংলার মুখ্যমন্ত্রী। পাশাপাশি, নেতাজির পরিকল্পিত যোজনা কমিশন কেন তুলে দেওয়া হল, সে নিয়েও এদিন রেড রোড থেকে আরও একবার প্রশ্ন তুলেছেন মমতা।

শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে শাঁখ বাজিয়ে নেতাজি-স্মরণের পর মিছিলে করে রেড রোডের অনুষ্ঠান মঞ্চে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে মমতা দাবি তোলেন, ‘শুধু দিল্লিই কেন দেশের রাজধানী হবে? কলকাতাকেও ভারতের রাজধানী করা হোক। দেশের ৪ শহরকে ঘুরিয়ে ঘুরিয়ে রাজধানী করা হোক। দক্ষিণ, পূর্ব, উত্তর, উত্তর-পূর্বে একটা করে রাজধানী করা হোক। সংসদের ৪ অধিবেশন ৪ জায়গায় করা উচিত’। পাশাপাশি আরও একবার নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণার দাবিও জানান মমতা।

নাম না করে নরেন্দ্র মোদী এবং বিজপি সরকারেরও সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তার কথায়, ‘ওয়ান লিডার, ওয়ান নেশান, ওয়ান পলিটিক্যাল পার্টি ওয়ান নেশন চলছে। হোয়াট ইজ দ্য ভ্যালুয়েশন? ‘ তিনি বলেন, ‘যোজনা কমিশন রেখে নীতি আয়োগ করা যেত। ১৪ হাজার কোটি টাকা দিয়ে আপনারা সংসদ তৈরি করছেন, যার এখনই কোনও প্রয়োজন ছিল না। অথচ, একবারও তো বলেননি আজাদ হিন্দ ফৌজ নিয়ে সৌধ করা উচিত। আমরা দেখিয়ে দেব কী করে করা যায়’।
এরপর নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের নামে বাংলায় মনুমেন্ট করবেন বলে এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তার কথায় ইতিহাস নতুন করে লেখা যায় না, ইতিহাস পর্যালোচনা করতে হয়। নেতাজি নামে ইলিউশন আছে, ভিশন আছে, প্রমোশন আছে। মনে রাখবেন অ্যাকশান উল্টোপাল্টা হলে রিএকশনও হবে।”

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”