বীরভুম; ফের পুলিশকর্মীদের আক্রমণ করলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। বীরভূম থেকে এবার পেনশন বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। ভোটের আগে পুলিশের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন বিজেপি নেতারা। দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, কৈলাস বিজয়বর্গীয়রা বারবার পুলিশকে তীব্র আক্রমণ করেছেন। এবার সেই তালিকায় নতুন করে নাম লেখালেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। পুলিশকে তিনি কার্যত ভাতে মারার হুমকি দিলেন। ক্ষমতায় এলে পুলিশের পেনশন বন্ধ করে দেওয়া হবে হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়।
আরো পড়ুন- ‘চিন্তার কোন কারণ নেই, আমরাই ঘর তৈরি করে দেবো, বাগবাজার অগ্নিকাণ্ড পরিদর্শন করে আশ্বাস মমতার
বৃহস্পতিবার বীরভূমে দলীয় কর্মসূচিতে যোগ দেন রাজু। সেখানেই এমনই বেলাগাম মন্তব্য করেন রাঢ়বঙ্গের পর্যবেক্ষক। পুলিশের নাম নিয়েই এদিন রাজু বলেন, ‘তৃণমূলের অনেক চামচাগিরি করেছেন। প্রচুর বালির পয়সা খেয়েছেন, কাটমানি খেয়েছেন। তৃণমূলের দালালি করেছেন। বিজেপি কর্মীদের একটা–একটা মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন, আমার কর্মীদের প্রচুর টেনশন দিয়েছেন। আমি সব পুলিশকর্মীকে বলছি না। যাঁরা তৃণমূলের হয়ে কাটমানি খাচ্ছেন, যাঁরা সংবিধান মানছেন না, আমি সেই সমস্ত পুলিশকর্মীকে বলছি, আমাদের কর্মীদের টেনশন দেবেন না। না হলে আগামীদিন কিন্তু আপনার পেনশনও বন্ধ হয়ে যাবে।’আমরা একুশে বদল করব এবং বদলাও হবে।’

সাঁইথিয়ার কর্মসূচিতে যোগ দিয়ে রাজু প্রকাশ্যে পুলিশকে হুমকি দেন। ছন্দ মিলিয়ে পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘টেনশন দেবেন না, আগামীদিন সাসপেনশন অপেক্ষা করছে। আপনাকে কোনও দাদা বাঁচাতে পারবে না।’ এদিকে, রাজু বন্দ্যোপাধ্যায়কে এদিন ‘পাগল’ বলে আক্রমণ করেছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন