রাজ্যের মন্ত্রীর সিদ্দিকুল্লা চৌধুরীর নেতৃত্বে পথ অবরোধ করে বিক্ষোভ। আর সেই বিক্ষোভের জেরে আটকে পরে ভ্যাকসিনবাহী গাড়ির কনভয়। শেষপর্যন্ত কনভয়টিকে ঘুড়পথে জাতীয় সড়কের দিকে পাঠানোর ব্যবস্থা করে পুলিস। এ বিষয়ে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর সাফ কথা, ‘৯৫ কোটি মানুষের রুটি-রুজির কাছে ভ্যাকসিনটা এত মূল্য রাখে না।’ এমনই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের গলসীতে।

বুধবার সকালে করোনা ভ্যাকসিন নিয়ে বিশেষ কনভয় এসে পৌঁছয় পূর্ব বর্ধমানে। এরপর কনভয়টি যখন বাঁকুড়ার দিকে যাচ্ছিলেন, তখনই ঘটে বিপত্তি। নয়া কৃষি আইনের প্রতিবাদে তখন গলসীর কাছে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন জামাতে উলেমা হিন্দের সদস্যরা। নেতৃত্বে ছিলেন খোদ রাজ্য়ের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী । ফলে প্রবল যানজটে আটকে পড়ে ভ্যাকসিনবাহী কনভয়। খবর পেয়ে শেষপর্যন্ত আসরে নামতে হয় পুলিসকে। কনভয়টিকে ঘুরপথে জাতীয় সড়কের দিকে পাঠানো হয়। ভাঙাচোরা পথ, রেলগেট পেরিয়ে জাতীয় সড়কে পৌঁছতে অনেকটা সময় লেগে যায়। পূর্ব বর্ধমানেরই বুদবুদ এলাকায় দিয়ে জাতীয় সড়কে ওঠে ফের বাঁকুড়ার উদ্দেশ্য রওনা দেয় ভ্যাকসিনবাহী কনভয়।

এ বিষয়ে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সাফ কথা , ‘কনভয়টি প্রায় ২০০ গাড়ির পিছনে ছিল। আমি নিজে গাড়িটিকে পার করিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। ততক্ষণে পুলিসই গাড়িটি পার করিয়ে দেয়। ঠিকই আছে। ৯৫ কোটি মানুষের রুটি-রুজির কাছে ওই ভ্যাকসিন এতটা মূল্য রাখে না।’

প্রসঙ্গত, করোনা মোকাবিলায় ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হচ্ছে টিকাকরণ অভিযান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, প্রথম দফায় চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী-সহ ৩ কোটি কোভিড যোদ্ধাকে ভ্যাকসিন দেওয়া হবে। পুণের সেরাম ইন্সটিটিউট থেকে বিশেষ বিমানে মঙ্গলবার সাত লক্ষ Vaccine-এর ডোজ পৌঁছয় কলকাতায়। যুদ্ধকালীন তৎপরতায় রীতিমতো কনভয় চাপিয়ে সেই ভ্যাকসিন পাঠানো হচ্ছে বিভিন্ন জেলায়। ইতিমধ্যেই ভ্যাকসিন পৌঁছে গিয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায়, মালদা ও দক্ষিণ দিনাজপুরে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”