বাংলা হান্ট ডেস্ক; শুভেন্দু অধিকারীর দলত্যাগের পর এবার পূর্ব মেদিনীপুরে তৃনমূলের জেলা সভাপতির পদ থেকে সরানো হলো শিশির অধিকারীকে৷ তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হল সৌমেন মহাপাত্রকে। সৌমেন মহাপাত্র একাধারে রাজ্যের মন্ত্রীও। এদিকে, শিশির অধিকারীকে জেলা তৃণমূলের চেয়ারম্যান করা হয়েছে।

শিশির অধিকারীকে পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতির পদ থেকে সরিয়ে তাঁর ক্ষমতা কার্যত খর্ব করা হল। গতকালই শিশির অধিকারীর প্রশাসনিক ক্ষমতা খর্ব করা হয়েছিল। ২৪ ঘণ্টা কাটতে না কাটতে তাঁর সাংগঠনিক ক্ষমতাও খর্ব করা হল।

২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুরের সংগঠনকে ফের নতুন করে সাজাচ্ছে তৃণমূল। কারণ শুভেন্দু অধিকারী চলে গিয়েছে। ফলে অধিকারী পরিবারের গুরুত্ব তৃণমূলের কাছে অনেক কমে গিয়েছে। তাই আগের দিনই দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্যদের চেয়ারম্যানের পদ থেকে সরানো হয়েছে শিশির অধিকারীকে। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছিল অখিল গিরিকে।

শিশির অধিকারীকে জেলা তৃণমূলের সভাপতির পদ থেকে সরিয়ে দিয়ে দলের চেয়ারম্যান করে সাম্মানিক পদ দেওয়া হয়েছে। কিন্তু জেলার সংগঠনের কাজ দেখভাল করেন সভাপতিই। আর সেটা অধিকারী পরিবার থেকে সম্ভব নয়, তা বুঝিয়েই দিল তৃণমূল। তাই শুভেন্দু বিরোধী বলে পরিচিত সৌমেন মহাপাত্রকে সেই দায়িত্ব দেওয়া হল।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”