ক্রমশ অস্বস্তি বাড়ছে তৃণমূলের। মঙ্গলবার দুপুরেই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে দল ও মন্ত্রিত্ব ছেড়েছেন লক্ষ্ণীরতন শুক্লা। আর বিকেলেই বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেলেন ডায়মণ্ডহারবারের তৃণমূল বিধায়ক দীপক হালদার। গত কয়েক মাস ধরেই ‘বেসুরো’ দীপক হালদার। তার মধ্যেই বিজেপি নেতার বাড়িতে এ দিন তাঁর আচমকা উপস্থিতি ঘিরে নানা রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে।

দীপক হালদারের অভিযোগ, গত সাড়ে চার বছর ধরে দলে তাঁকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। ‘বেসুরো’ হওয়ার মাঝেই একবার তিনি বলেছিলেন, নিজের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ সম্পর্কে আগামী ১৫ জানুয়ারির পরে যাবতীয় সিদ্ধান্ত নেবেন। যা বেশ ইঙ্গিতবাহী। তা স্থির করতেই কী দীপকবাবু বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন? শাসক শিবিরের অন্দরেই জল্পনা তুঙ্গে।

প্রসঙ্গত, বছর দেড়েক আগে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর প্রিয় কানন ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তবে এতদিন দলের সঙ্গে বিস্তর মান-অভিমানের পালা চলছিল তাঁদের। সম্প্রতি গেরুয়া দলে পদ পেয়েছেন শোভন-বৈশাখী। যদিও দলে পদ পেলেও পথে নামেননি তাঁরা। সোমবার আলিপুর থেকে দলীয় কার্যালয় পর্যন্ত ব়্যালিতে যোগ দেননি শোভন- বৈশাখী। বিজেপি সূত্রে খবর, এই ব়্যালিতেই দক্ষিণ কলকাতার বেশ কয়েকজন তৃণমূল কাউন্সিলর ও দক্ষিণ ২৪ পরগনার শাসক দলের একাধিক নেতার পদ্ম বাহিনীতে যোগ দেওয়ার কথা ছিল। এই প্রেক্ষাপটে এদিন শোভন চট্টোপাধ্যের বাড়িতে ডায়মন্ডহারবারের তৃণমূল বিধায়ক দীপক হালদারের উপস্থিতি বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন