জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুরঃ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে হাতে হাত রেখে ময়দানে নামছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক ও নেতৃবৃন্দরা, ঠিক তারই আগে তৃণমূল কংগ্রেসের ফাঁকফোকর ঠিক করতেই আগামী ৭ জানুয়ারি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে জনসভা করতে আসছেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। গঙ্গারামপুর স্টেডিয়ামের মাঠে হবে সেই জনসভা। ইতিমধ্যেই সেই সভাস্থল পরিদর্শন করেছেন জেলা তৃণমূল নেতৃত্ব এবং পুলিশ প্রশাসন। সভাস্থল পরিদর্শন করেছেন তৃণমূল জেলা সভাপতি গৌতম দাস, মন্ত্রী বাচ্চু হাঁসদা, জেলার কো-অর্ডিনেটর ললিতা টিজ্ঞা, সুভাষ চাকী, যুব তৃণমূলের জেলা সভাপতি অম্বরীশ সরকার, জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত ও গঙ্গারামপুর থানার পুলিশ কর্মীরাও উপস্থিত ছিলেন।

ইতিমধ্যে দিনরাত এক করে অক্লান্ত পরিশ্রম করে গঙ্গারামপুর শহর সহ জেলা জুড়ে অভিষেক ব্যানার্জির জনসভাকে সামনে রেখে প্রচার করে চলেছেন কর্মী সমর্থকরা এবং তারই আগে গঙ্গারামপুর স্টেডিয়ামে অভিষেক ব্যানার্জির জনসভার প্রস্তুতি চলছে জোর কদমে যার চিত্র ধরা পড়ল এদিন সংবাদমাধ্যমের ক্যামেরায়। জেলার প্রতিটি দলীয় কার্যালয়ে তৃণমূল কর্মী সমর্থকদের ব্যস্ততা যাচ্ছে তুঙ্গে অভিষেক ব্যানার্জি জনসভাকে ঘিরে প্রচার চালাচ্ছে ব্যাপকভাবে তারা।তৃণমূল সূত্রে খবর, অভিষেকের সভায় প্রায় দু’লক্ষ কর্মী-সমর্থক হাজির করার লক্ষ্যে প্রচার চলছে। প্রতিদিন জেলার আটটি ব্লক ও তিনটি শহরের প্রতিটি অঞ্চল ও ওয়ার্ডে প্রচার চলছে।তৃণমূল সূত্রে আরও জানা গিয়েছে, আগামী ৪ জানুয়ারি তাঁর সফর শুরু হবে। চলবে ৮ জানুয়ারি পর্যন্ত। এই সফরে তিনি তিনটি কর্মীসভা ও একটি জনসভা করবেন বলে জানা গিয়েছে।

৪ জানুয়ারি সকালে কলকাতা বিমানবন্দর থেকে শিলিগুড়ির উদ্দেশে রওনা দেবেন অভিষেক। সেখানে তার কর্মীসভার পর ৭ জানুয়ারি গঙ্গারামপুর জনসভা হবে বলে জানিয়েছেন জেলা তৃণমূল সভাপতি গৌতম দাস।
এ দিন গৌতম বলেন, ‘‘এর আগে জেলাতে এমন সভার আয়োজন হয়নি। সাধারণ মানুষ যে তৃণমূলের সঙ্গেই রয়েছেন, ভিড়ই সে কথা বলে দেবে।’’

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”