বাংলা হান্ট ডেস্ক; কোভিডের জন্য এ বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ৩১ জুলাই থেকে বাড়িয়ে ৩১ ডিসেম্বর করেছিল সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস। কিন্তু সেই বর্ধিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন জমা না দিলে, জরিমানার পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করে দিল কেন্দ্র। আগে এই অঙ্ক ছিল ৫ হাজার টাকা। অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে আয়কর রিটার্ন জমা না দিলে ‘লেট ফাইন’ দিতে হবে ১০ হাজার টাকা।

আয়কর আইনের ২৩৪ এফ ধারা অনুযায়ী দেরিতে রিটার্ন জমা দেওয়ার জন্য জরিমানার নিয়ম পাশ হয় ২০১৭ সালের বাজেটে। ২০১৭-১৮ অর্থবর্ষেই তা কার্যকর হয়। সেই থেকেই এই নিয়মে নির্ধারিত সময়ের পরে রিটার্ন জমা দিলে ৫ হাজার টাকা জরিমানা দিতে হত। চলতি অর্থবর্ষ থেকে সেই জরিমানার অঙ্ক বাড়িয়ে করা হয়েছে দ্বিগুণ, অর্থাৎ ১০ হাজার টাকা।

আয়কর আইন অনুযায়ী, ৬০ বছরের নীচে আড়াই লক্ষ টাকার বেশি আয় হলে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। প্রবীণ নাগরিক অর্থাৎ ৬০ বছর থেকে ৮০ বছর বয়সি নাগরিকদের জন্য এই ঊর্ধ্বসীমা ৫ লাখ টাকা। তবে বিশেষ কিছু ক্ষেত্রে এ ক্ষেত্রে ছাড় রয়েছে আয়কর আইনে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”