বাংলা হান্ট ডেস্ক ; পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেস নেতা কনিষ্ক পান্ডাকে দল বিরোধী কাজের জন্য বহিষ্কার করল তৃণমূল। পূর্ব মেদিনীপুরের জেলা সম্পাদককে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী।

শনিবার মুখ্যমন্ত্রীকে একহাত নেন শুভেন্দু ঘনিষ্ঠ কণিষ্ক। তিনি বলেন, “দিদির সব কিছু ঢপ। দিদির স্বাস্থ্যসাথী ঢপ। যখন হাসপাতালে নিয়ে যাবেন তাড়িয়ে দেবে। দিদির কাছে কোনও টাকা নেই। দিদির যা ঋণ আছে ঢেকে দিলেও ঋণ শোধ হবে না। বাংলার মানুষ বুঝে গিয়েছেন শুভেন্দুকেই দরকার। আর ত্যাগ বলতে গেরুয়া।” পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সম্পাদকের পদে ছিলেন কণিষ্ক। তাঁর মুখে এমন মন্তব্যে স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়।

কনিষ্ক শনিবার দাবি করেন, মুখ্যমন্ত্রী হবেন শুভেন্দু অধিকারীই (Suvendu Adhikari)। এ প্রসঙ্গে তিনি বলেন, “মেদিনীপুরের ছেলে মুখ্যমন্ত্রী হবে অপেক্ষা করুন। আজ শুভেন্দু ঠিক কথা বলছে। কেউ শুনছে না। যেদিন মুখ্যমন্ত্রী হবে শুভেন্দু সেদিন বাংলার শিল্প, সংস্কৃতি, কৃষ্টি, বাংলার যুবকদের আশা আকাঙ্খা সব বুঝতে পারবেন।” দিন যত এগোচ্ছে ততই রাজ্যে বাড়ছে নির্বাচনী উত্তাপ। এদিকে জোরাল হচ্ছে শুভেন্দু অধিকারীর দলবদলের জল্পনাও।
উল্লেখ্য, কিছুদিন আগে শুভেন্দু ঘনিষ্ঠ বাঁকুড়ার এক নেতাকে সাসপেন্ড করে দল। তাঁর বিরুদ্ধেও দলবিরোধী কাজের অভিযোগ রয়েছে বলে জানিয়েছিল শাসকদল।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”