বালুরঘাট, ২৫ সেপ্টেম্বর ; লোকসভায় কৃষি বিল পাসের বিরোধিতায় দেশ জুড়ে বন্ধ ডেকেছেন কৃষকরা। আর তাতে সামিল হয়েছে পশ্চিমবঙ্গও। শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলায় জাতীয় সড়কে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বামফ্রন্টের কৃষক সংগঠন। উল্লেখ্য, এই বিলের নতুন আইনগুলির বিরুদ্ধে একটি প্রস্তাব পাস করার জন্য রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন দাবি করেছে কংগ্রেস এবং বামফ্রন্ট।
বাম সংগঠনের অভিযোগ, কোনও বিতর্ক বা পরামর্শ না করেই এভাবে সংসদীয় পদ্ধতি, ফেডারেল নীতি এবং রাজ্য ও কৃষকদের অধিকার লঙ্ঘন করে বিল পাস করানো হয়েছে। যার প্রতিবাদে দিন বালুরঘাটের পতিরাম তালতলা মোড় এলাকায় পথ অবরোধ করে বিক্ষোবের সামিল হয় বাম সংগঠন।
বাম সংগঠনের তরফে অমিত সরকার জানিয়েছেন, বড় বড় কর্পোরেট সংস্থাগুলিকে খুশি করার জন্য এই বিলগুলি পাস করানো হয়েছে। ফলে কৃষক ও কৃষি শ্রমিকদের বঞ্চিত করে এমন বিলের প্রতিবাদে সকল শ্রমিক সংগঠন, শ্রমিক এবং ইউনিয়নগুলি আন্দোলনের পথে নামবে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”