বাংলা হান্ট ডেস্ক; লকডাউনে দেশের সবচেয়ে খারাপ অবস্থা হয়েছিল পরিযায়ী শ্রমিকদের। কাজা হারিয়ে অনেকেই ফিরে এসেছিলেন বাড়িতে। বাড়ি ফেরার পথে পথদুর্ঘটনায় অনেক শ্রমিকের মৃত্যুও হয়েছিল। কিন্তু লকডাউন চলাকালীন কত শ্রমিকের মৃত্যু হয়েছে সেই সংক্রান্ত কোনো তথ্য ও পরিসংখ্যান নেই কেন্দ্রের কাছে। সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে একথা বললেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গওয়ার।
আরো পড়ুন- তৃণমূলের সরকারকে ‘চোরেদের সরকার’ বলে কটাক্ষ করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল
সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। এদিন দেশের করোনা পরিস্থিতে লকডাউন নিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মন্ত্রীরা। এর মধ্যেই প্রশ্ন-উত্তর চলাকালীন এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।
লকডাউনে বাড়ি ফেরার পথে কতজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে সেই সম্পর্কে কেন্দ্রের কাছে কোন বিস্তারিত তথ্য আছে কি? লোকসভার অধিবেশন চলাকালীন এই প্রশ্নই করেন বিরোধীরা। জানতে চাওয়া হয় লকডাউনে বাড়ি ফেরার পথে কতজন পরিযায়ী শ্রমিক প্রাণ হারিয়েছেন। তাদের কি কোনো ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করেছে কেন্দ্র? প্রশ্নের উত্তরে শ্রম মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গওয়াড় জানান, লকডাউনে সময় কত শ্রমিক প্রাণ হারিয়েছেন তার কোনো বিস্তারিত তথ্য নেই কেন্দ্রের কাছে। তাই ক্ষতিপূরণ দেওয়ার কোন প্রশ্নই ওঠে না।
আরো পড়ুন- করোনা পরিস্থিতিতে আর্থিক ভাবে পিছিয়ে থাকা পড়ুয়াদের স্কলারশিপ দেবেন, জানালেন সোনু সুদ
প্রসঙ্গত, লকডাউন চলাকালীন কেন্দ্রের শ্রমিক স্পেশাল ট্রেনেই ৮০ জন শ্রমিকের মৃত্যু হয়েছিল।
এদিন কেন্দ্রীয় মন্ত্রী জানান লকডাউনে মোট ১.০৪ কোটি মানুষ লকডাউনে বাড়ি ফিরেছেন। এর মধ্যে প্রায় ৬০ লক্ষ ফিরেছে উত্তরপ্রদেশ, বিহার ও রাজস্থানে। লকডাউনে ৪৬১১ টি বিশেষ শ্রমিক ট্রেন চালিয়েছে কেন্দ্র। এদের মধ্যে প্রায় ৬৩ লক্ষ মানুষ ট্রেনে করেই নিজের বাড়ি ফেরেন।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন