বাংলা হান্ট ডেস্ক; অরুণাচলের তাগিন উপজাতির পাঁচ ভারতীয়কে শনিবার ফেরত দেবে চিন। শুক্রবার একথা টুইট করে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী কিরন রিজিজু। শিকার করতে গিয়ে ভুল করে সীমান্ত পার করে তিব্বত চলে গিয়েছিলেন ওই পাঁচ যুবক।
আরো পড়ুন- পুজোর আগেই কি চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা? জানালেন দক্ষিণ-পূর্ব রেলের জিএম
কয়েকদিন আগে অরুণাচলের ভারত-চিন সীমান্তের কাছে পাঁচ যুবকের নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছিল। অরুণাচলের দূর্গম সীমান্তে ওই যুবকরা সেনায় রসদ পৌঁছানোর কাজ করতেন। সেই সময় তারা ভুল করে তারা অরুণাচল পেরিয়ে তিব্বতে প্রবেশ করেছিলেন। তারপর থেকে নিখোঁজ হয়ে যান ওই পাঁচ যুবক। এরপর নিখোঁজ এক যুবকের ভাই সোশ্যাল মিডিয়ায় দাবি করেন যে চিনা ফৌজ তাদের অপহরণ করেছে। একই অভিযোগ করেন সাংসদ তাপির গাও। তারপরই কূটনৈতিক স্তরে চিনের ওপর চাপ বাড়ায় ভারত। অবশেষে মঙ্গলবার চিন শিকার করে নিখোঁজ ওই পাঁচ যুবক তাদের কাছেই আছে এবং তারা ভালো আছে।
আরো পড়ুন- ‘করোনা চলে গিয়েছে’ বিজেপির মিটিং মিছিল রুখতে লকডাউন করছেন দিদিমণি, বললেন দিলীপ ঘোষ
কিন্তু তার ঠিক একদিন আগে চিনের বিদেশমন্ত্রক বলেছিল যে তারা ভারতের অরুণাচল প্রদেশকে স্বীকৃতি দেয়না ও কোনও ভারতীয় সীমান্ত পেরিয়ে এসেছে, এমন খবর তাদের নেই। এরপর এই যুবকদের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠলেও শেষ পর্যন্ত সমস্ত সমস্যা মিটে গিয়েছে। ঘরে ফিরছে পাঁচ যুবক।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”