একমাস পরেই দুর্গা পুজো। তাই শুরু হয়ে যাবে দুর্গা পুজোর কেনাকাটা। আর সেই কথা চিন্তা করেই কাঁচরাপাড়া শহরে এবার সমস্ত দোকান খোলার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো। এবার সকাল ৮ টা থেকে রাত্রি ১১ টা পর্যন্ত সমস্ত দোকান খোলা থাকবে। এমনটাই জানালেন কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রশাসক সুদামা রায়।
আজ কাঁচরাপাড়া পুরসভার পৌরপ্রশাসক সুদামা রায়, বিজপুর পুলিশ প্রশাসনক ও কাঁচরাপাড়া ব্যবসায়ী সমিতির ৬ টি ইউনিটকে নিয়ে কাঁচরাপাড়া পৌরসভার পৌরভবনে একটি বিশেষ বৈঠক হয়। এই বৈঠকে সিদ্ধান্ত হয় সামনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো, সেই উপলক্ষে কাঁচরাপাড়া শহরে অনেক মানুষ কেনাকাটা করতে আসে। তাই উৎসবে আনন্দকে মান্যতা দিয়ে ক্রেতা এবং ব্যবসায়ী উভয়ের কথা চিন্তা করে দোকান খোলা রাখার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এবার থেকে সকাল ৮ টা থেকে রাত্রি ১১ পর্যন্ত কাঁচরাপাড়ায় সমস্ত কাপড়ের দোকান, মুদিখানা সমস্ত খোলা থাকবে। পুজো উপলক্ষে বৃহস্পতিবারও দোকান খোলা থাকবে বলে জানা যায়।
কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রশাসক সুদামা রায় জানান, করোনা পরিস্থিতি প্রত্যেকটি দোকানকে সরকারি বিধিনিষেধ মেনে চলতে হবে। বড় দোকানগুলিতে একবারে ৫ জন এবং ছোট দোকান গুলোকে ৩ জন করে ক্রেতা প্রবেশ করাতে হবে। দোকানে প্রত্যেকের মুখে মাক্স এবং স্যানিটাইজেশানে ব্যবস্থা করতে হবে। এবং এইসব কাজ ঠিক মতো হচ্ছে কিনা তা দেখবার জন্য পৌরসভার একটি বিশেষ টিম তাদারকি করবে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন