ছুটির দিনে বাড়িতে বানিয়ে ফেলুন চিকেনের এই মজাদার রেসিপি 'চিকেন পোস্ত' - Bangla Hunt

ছুটির দিনে বাড়িতে বানিয়ে ফেলুন চিকেনের এই মজাদার রেসিপি ‘চিকেন পোস্ত’

By Bangla Hunt Desk - September 07, 2020

ছুটির দিন মানেই নতুন কিছু খেতে মন চায়। তাই আজ সোমবার যেহেতু লকডাউন ছুটির দিন, হাতেও খানিকটা সময়, কিছু বানাতে মন চায়! তাই বাড়িতেই বানিয়ে ফেলুন নতুন এক রেসিপি চিকেন পোস্ত। তাই দেরি না করে চটজলদি দেখে নেই, চিকেন পোস্তর অনবদ্য এই রেসিপি।

চিকেন পোস্ত বানাতে লাগবে-

দেশি চিকেন ৫০০ গ্রাম,
নারকেলের দুধ হাফ কাপ,
পোস্ত বাটা হাফ কাপ,
পেঁয়াজ কুঁচি ১ কাপ,
আদা বাটা ২ টেবল চামচ,
রসুন বাটা ২ চা চামচ,
রোস্টেড জিরে গুঁড়ো ১ চা চামচ,
হলুদ গুঁড়ো ১ চা চামচ,
লাল লঙ্কার গুঁড়ো ১ চা চামচ,
কাশ্মিরি লঙ্কার গুঁড়ো ১ চা চামচ,
কাঁচা লঙ্কা ৩ থেকে ৪ টে,
ঘি ১ টেবল চামচ,
লবন স্বাদ মতন,

চিকেন খুব ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন।
কুকারে সামান্য লবন দিয়ে চিকেন সিদ্ধ করে  নিয়ে স্টক আলাদা করে সরিয়ে রাখুন
পাত্র গরম করে তাতে ঘি দিয়ে পেঁয়াজ কুঁচি লাল করে ভেজে নিন।
এরপর এতে আদা বাটা, রসুন বাটা-সহ সমস্ত গুঁড়ো মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিন।
প্রয়োজনে চিকেনের স্টক ব্যবহার করুন। (রান্নায় আলাদা জল ব্যবহার করবেন না, চিকেনের স্টকেই রান্না করলে স্বাদ বজায় থাকবে)
মশলা খুব ভালো করে কষিয়ে, তেল বেরিয়ে এলে সেদ্ধ করা মাংস দিয়ে আরও মিনিট ২০ কষিয়ে নিন।
মাংস কষানো হয়ে গেলে ঢেকে ঢেকে রান্না করে খুব ভালো করে সিদ্ধ করে নিন।
রান্নার সময় খেয়াল রাখতে হবে যাতে মাংস খুব ভালো মতো সিদ্ধ হয়। যাতে চামচে করে কেটে নেওয়া যায়, এমন ভাবেই এই রান্নায় মাংস সিদ্ধ করতে হয়।
এরপর উপর থেকে নারকেলের দুধ ও পোস্ত বাটা দিয়ে আরও মিনিট ১৫ রান্না করুন।
প্রয়োজন মত গ্রেভি শুকিয়ে নিন বা রেখে উপর থেকে সামান্য ঘি ছড়িয়ে নামিয়ে নিন।
গরম গরম ভাত বা পরোটার সঙ্গে পরিবেশন করুন অন্য স্বাদের চিকেনের এই পদ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর