আলুর দাম নিয়ন্ত্রণে আনতে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার সকাল থেকেই শহরের একাধিক বাজারে হানা দিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। সরেজমিনে খতিয়ে দেখলো আলুর বাজার মূল্য। কথা বললেন বিক্রেতা এবং ক্রেতা উভয়ের সঙ্গেই।
রাজ্য সরকার আগেই ঘোষণা করেছিল আলুর দাম কমাতে হবে। কিন্তু ঘোষণার পরেও কাজ হয়নি। তাই এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে সরকার। বৃহস্পতিবার থেকেই রাজ্যজুড়ে আলুর বেআইনি কারবার রোধে অভিযানে নামল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।
কলকাতা ও তার আশেপাশের বাজার গুলি জ্যোতি আলু বিক্রি হচ্ছে ৩৪ থেকে ৩৫ টাকা কিলো দরে। চন্দ্রমুখি আরো চড়া। সভাবতই আলুর দাম বৃদ্ধিতে নাভিশ্বাস ওঠার উপক্রম মধ্যবিত্তের। সরকারি নির্দেশে পাইকারি বাজারে আলুর দাম প্রতি কেজিতে ২২ টাকা রাখার আবেদন জানিয়েছিল নবান্ন। কিন্তু নির্দেশে কাজ না হওয়ায় এবার কড়া পদক্ষেপ হিসাবে আলু সিজ বা হুকুমবন্দি করার আইনি পথের কথা ভাবছে রাজ্য।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”