বাংলা হান্ট ডেস্ক ; আদালত অবমাননার মামলা আইনজীবী প্রশান্ত ভুষন কে ১ টাকা জরিমানা করল সুপ্রিম কোর্ট। আর সেই জরিমানার টাকা ১৫ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ না করলে তাকে তিন মাসের জন্য জেলে থাকতে হবে। এবং তিন বছরের জন্য আইনজীবী হিসেবে কাজ করতে পারবেন না তিনি। বেশ কিছুদিন ধরে সওয়াল জবাবের পর সোমবার এই রায় দিয়েছে বিচারপতির অরুণ মিশ্রের ডিভিশন বেঞ্চ।
Supreme Court bench headed by Justice Arun Mishra assembles to read out the judgement with respect to the sentencing of lawyer Prashant Bhushan in the contempt case against him pic.twitter.com/bLWOUQiDpj
— ANI (@ANI) August 31, 2020
বেশ কিছুদিন আগে দেশের বিচারপতি এবং সুপ্রিম কোর্টের বিচারপতি কে নিয়ে টুইট করে বিতর্কে জড়ান আইনজীবী প্রশান্ত ভূষণ। তিনি টুইট করে লেখেন “ঐতিহাসিকবিদরা যখন গত ৬ বছরের দিকে পেছন ফিরে তাকাবেন, তখন দেখতে পাবেন, জরুরি অবস্থা না হওয়া সত্ত্বেও কিভাবে দেশের বিচার ব্যবস্থা ধ্বংস করা হচ্ছে, আর এই কাজে শেষ চারজন প্রধান বিচারপতির ভূমিকাও আলাদা করে বর্ণনা করতে পারবেন তারা। আর আরেকটি টুইটে সরাসরি প্রধান বিচারপতি এস এ বোবদের হার্লে ডেভিডসন বাইক চড়া নিয়ে আপত্তি তোলেন এই বর্ষীয়ান আইনজীবী। তিনি টুইট করে জানান ” দেশের এই সংকটকালে প্রধান বিচারপতি মাক্স এবং হেলমেট ছাড়াই বাইক চড়ে ঘুরে বেড়াচ্ছেন, অথচ লকডাউনে নাগরিকরা বিচার পাচ্ছেন না” প্রশান্ত কিশোরের এই দুই টুইটকেই আদালত অবমাননা হিসাবে গণ্য করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়।
এরপর এই মামলায় সুপ্রিম কোর্ট অবশ্য প্রশান্ত ভুষন কে একাধিকবার ক্ষমা চেয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার সুযোগ দিয়েছিল। কিন্তু প্রশান্ত ভুষন কোনভাবেই ক্ষমা চাইতে রাজি নন। তিনি বলেন “বিচার ব্যবস্থার উন্নতির জন্যই তিনি এই কথা বলেছেন, এরজন্য ক্ষমা চাইলে তার বিবেকের অবমাননা হবে, তাই আদালত যা শাস্তি দেবে সেটা মাথা পেতে নেবে না তিনি। অবশেষে বেশ কিছুদিন ধরে সওয়াল-জবাবের পর গত ২৫ আগস্ট এই মামলার শুনানি ছিল। সেইদিনই আদালত এই মামলার চূড়ান্ত রায় দেয়।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন