বালুরঘাট, ২৯ আগষ্ট ; গোপন সুত্রে খবর পেয়ে রবিবার উত্তরবঙ্গের দক্ষিন দিনাজপুর জেলার কুশুমন্ডির ভারত–বাংলাদেশ সীমান্ত থেকে ২৫টি দুষ্প্রাপ্য প্রচীন মূর্তি উদ্ধার করার মধ্যে দিয়ে সাম্প্রতিককালের মধ্যে অন্যতম বড়সড় সাফল্য পেল শুল্ক কমিশনারেটের আধিকারিকরা।
ট্রাক বোঝাই ধানের মধ্যে থেকে ৩৫ কোটি টাকার দুষ্প্রাপ্য প্রাচীন মূর্তি গুলি উদ্ধার করেছে দক্ষিণ দিনাজপুর শুল্ক কমিশনারেটের আধিকারিকরা। সূত্র মারফত জানা গিয়েছে ষোড়োদশ শতাব্দীর ওই মূর্তিগুলির বাজারমূল্য ৩৫ কোটি টাকারও বেশি। যদিও কোথা থেকে এই মূর্তিগুলি চুরি করা হয়েছে তা জানা যায় নি। মুর্তি গুলির মধ্যে রয়েছে পাথরের তৈরি সূর্যদেব, মনসাদেবী, পার্বতী ও বিষ্ণুর মূর্তি। রয়েছে ব্রোঞ্জ এবং অষ্টধাতুর তৈরি ৭টি প্রতিমা, যা হিন্দু এবং জৈন মন্দিরে দেখা যায়। পাশাপাশি ১১টি টেরাকোটা মূর্তি পাওয়া গিয়েছে। এর মধ্যে সূর্যদেবের মূর্তিটি সবচেয়ে প্রাচীন। নবম শতাব্দীর এই মূর্তিটির উচ্চতা সাড়ে ২৩ ইঞ্চি। আর আন্তর্জাতিক বাজারে এটির মূল্য ৫ কোটি টাকা।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন