বাপ্পাই দত্ত:- উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত বসিরহাট হিঙ্গলগঞ্জ বাইনারা কেওড়াতালি গ্রামে বর্তমান করোনা পরিস্থিতে এবং বিগত আমফানে ক্ষতিগ্রস্ত দুঃস্থ মানুষদের বিনামূল্যে ঔষধ ও বস্ত্র বিতারন করল ‘শ্রী অরবিন্দ ফাউন্ডেশন’।
অরবিন্দ ফাউন্ডেশনের সেক্রেটারি ও বিশিষ্ট সমাজসেবী ‘প্রিয়াঙ্কা মিস্ত্রি ‘ জানান, আমফান ঝড়ে এই এলাকায় মানুষের প্রচুর ক্ষতি হয়েছে। আবার তার রেশ কাটতে না কাটতেই ইদানিং প্রচুর বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার জেরে এখানকার ভেরির বাঁধ ভেঙে গ্রামের জল ঢুকে বহু এলাকা প্লাবিত হয়েছে। ফলে এখানকার মানুষজন স্বাস্থ্যব্যবস্থা এবং প্রয়োজনীয় খাদ্য ব্যবস্থা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তাই সাধারণ মানুষের এই প্রতিকূল পরিস্থিতির কথা ভেবে আমরা আজ ঔষধ ও বস্ত্র বিতরণ করলাম। আগামী দিনেও আমরা এভাবে মানুষের পাশে থেকে কাজ করে যাব। স্থানীয় মানুষজন তাদের এই অভাবনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন