তিন বছরের শিশুর পেটের ভেতর থেকে টিভি রিমোটের ব্যাটারি অস্ত্রোপচার করে বার করে চিকিৎসায় বড় সাফল্য পেল মালদা মেডিকেল কলেজ। জানা যায় হবিপুর থানার বুলবুলচন্ডী কেন্দুয়া এলাকার বাসিন্দা সঞ্জিত সরকার পেশায় স্কুল শিক্ষক তার তিন বছরের ছেলে অনিক সরকার টিভির রিমোটের ব্যাটারি খেলতে গিয়ে হঠাৎই পেন্সিল ব্যাটারি মুখের ভিতর ঢুকিয়ে ফেলে এবং সরাসরি পেটের ভিতরে ঢুকে যায়। পরে পেটে অসহ্য যন্ত্রণা উঠলে, বাড়ির লোকজন প্রথমে বুলবুলচন্ডী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে এবং সেখান থেকেই তাকে রেফার করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সার্জারি বিভাগের ডাক্তার পার্থপ্রতিম মন্ডল প্রথমে শিশুটিকে দেখে। এবং শিশুটির এক্সরে করা হয়। এরপর এক্সে রিপোর্টে দেখা যায় শিশুটির পেটের ভেতর ব্যাটারির ছবি। তারপরই মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় অস্ত্রোপচার করে ওই পেন্সিল ব্যাটারি বার করা হবে। এরপর সোমবার রাতে ৪০ মিনিটের অস্ত্রোপচারের পর শিশুটির পেটের ভেতর থেকে ওই ব্যাটারিটি বার করা হয়। শিশুটি এখন পুরোপুরি সুস্থ, তবে খেতে একটু অসুবিধা হলেও চিকিৎসকদের মতে ধীরে ধীরে স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া করতে পারব শিশুটি।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন