লকডাউনের মধ্যে মর্মান্তিক দুর্ঘটনা আলিপুর চিড়িয়াখানায়। দুর্ঘটনায় এখনো পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আরো ১ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে চিড়িয়াখানার ভেতরে কাজ চলাকালীন বিদ্যুৎপৃষ্ট হয়েছে ওই তিনজন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
জানা গিয়েছে, বুধবার দুপুর ১টা নাগাদ চিড়িয়াখানার হাতির খাঁচার সামনে বিলবোর্ড তৈরি করছিলেন বেসরকারি ঠিকাদার সংস্থার কর্মীরা। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হন ৩ জন। এদের মধ্যে তরিনী ঘোষ (৩১) ও প্রদীপ দাস (৪৫) নামে ২ ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়। আপাতত বিলবোর্ড তৈরির কাজ স্থগিত করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
আরো পড়ুন- বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস
রাজ্য জু অথরিটির সেক্রেটারি ভিকে যাদব জানিয়েছেন, ‘কাজ করার সময় বিদ্যুৎবাহী তার স্পর্শ করায় তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে ২ জনের। ১ জন আহত হয়েছেন। ঘটনার তদন্তের জন্য কমিটি তৈরি করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।’

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI