ব্যারাকপুরে বিধায়ক শীলভদ্র দত্তের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘিরে জল্পনা তৈরি হয়েছে। শীলভদ্র দত্ত লিখেছেন ‘দম বন্ধ হয়ে আসছে। মন চাইছে মুক্ত আকাশে মুক্তি’। আর তার এই পোস্টকে ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক।
আরো পড়ুন- একু’শের নির্বাচনে শান, প্রশান্ত কিশোরের কৌশলে তৃণমূলে যোগ দিলো কার্তিক দাস ও লক্ষণ দাস বাউল
সূত্রের খবর, সম্প্রতি তৃণমূল কংগ্রেসের জেলাস্তর ও ব্লকস্তরে রদবদল হয়। তা নিয়ে রাজ্যসভার এক সাংসদের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। যার জেরে তাঁর সঙ্গে সম্পর্কের অবনতিও হয়। এরপরেই সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেন তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত।
যদিও শীলভদ্র দত্ত এ বিষয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছেন , করোনা পরিস্থিতি নিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত। সেই কথাই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে চেয়েছেন তিনি।
আরো পড়ুন- ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করার যুবককে গ্রেফতার করল রানাঘাট থানার পুলিশ
প্রসঙ্গত, এই শীলভদ্র দত্ত একসময় ছিলেন মুকুল রায় ছায়াসঙ্গী। এই শীলভদ্র দত্তই ২০১৫ সালে দলে বিদ্রোহ করেছিলেন। যার জেরে বিধানসভার পরিষদীয় সচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাকে। বিধানসভা অধিবেশনে না থেকে তাঁকে দেখা গিয়েছিল দিল্লিতে মুকুল রায়ের পাশে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”