বালুরঘাট, ১৮ আগস্ট – ভারতের স্বাধীনতা সংগ্রামে বীর শহীদ চুড়কা মুর্মুর আত্ম বলিদান দিবস পালিত হল বালুরঘাটে। মঙ্গলবার চুড়কা মুর্মু স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন চুড়কা মুর্মুর গ্রামে শহীদ বেদীতে মাল্যদান করেন সাংসদ সহ বিশিষ্টজনেরা। একই সাথে চকরাম প্রাথমিক বিদ্যালয় চুড়কা মুর্মুর স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, ১৯৭১ সালে ভারত-পাকিস্থান যুদ্ধের সময় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের চকদুর্গা গ্রামে পাকিস্তানী খান সেনারা গোলাবর্সন শুরু করে। সেই সময় পাড়ার লোকেরা গ্রাম ছেড়ে পালাতে থাকে। তখন চক্রাম প্রসাদ গ্রামের চুড়কা মর্মুকে দেখা যায় অন্য ভূমিকায়। সে না পালিয়ে বি.এস.এফ. জওয়ানদের সাহায্য করতে এগিয়ে যায়।
খান সেনাদের আক্রমণ থেকে বাঁচাতে বি.এস.এফ.দের গুলির বাক্স মথায় করে লুকিয়ে রাখার চেষ্টা করছিল সে। সেই সময় চকদুর্গা গ্রামের বড় পুকুর পাড়ে পা পিছলে পড়ে যায় চুড়কা। তার পরেই পাকিস্তানী সেনারা গুলিতে ঝাঁঝরা হয়ে যায় বীর চুড়কা ।
জেলা তথা দেশের গর্ব বীর শহীদ চুড়কা মর্মুকে সন্মান জানাতে এদিন অনুষ্ঠানের আয়োজন করা হয় চুরকা মুর্মু স্মৃতি রক্ষা কমিটির তরফে।
চুড়কার পরিবারের দুই সদস্য রামধান সোরেন, পরেশ মুর্মু জানিয়েছেন, দেশের জন্য তাদের ছেলে আত্ম বলিদান দিয়েছে। তবে এখনো সরকারিভাবে তাকে শহীদ ঘোষণা করা হয়নি। আমরা চাই তাকে যোগ্য সম্মান দিয়ে তার সঠিক প্রাপ্য বুঝিয়ে দেওয়া হোক।
বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন, দেশের জন্য আত্ম বলিদান দিয়েছে চুড়কা মুর্মু। তার স্মৃতির উদ্দেশ্যে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়েছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”