ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে এই প্রথমবার নিউইয়র্কের প্রসিদ্ধ টাইমস স্কোয়ারে উড়লো ভারতের ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা। এর পাশাপাশি উড়লো আমেরিকার পতাকা ও। এই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ছিলো ফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয় করোনা মহামারীর কথা মাথায় রেখে সামাজিক দূরত্ব বজায় রেখেই এই স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।
Consul General unfurled the #flag at a ceremony organized by Federation of Indian Associations (FIA) at Times Square @TimesSquareNYC.
Happy Independence Day. 🇮🇳 #IndependenceDay #AatmaNirbharBharat #IndependenceDay2020 @FIANYNJCTorg pic.twitter.com/5BruynBHGl— India in New York (@IndiainNewYork) August 15, 2020
এই বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কে ভারতীয় কনস্যুলেট জেনারেল রনধীর জয়সওয়াল। তিনি বলেন “যে কোন সময় যে কোন জায়গাতে ভারতীয় পতাকা উত্তোলন অত্যন্ত গর্বের বিষয়। তবে আজ স্বাধীনতা দিবসে ঐতিহাসিক টাইমস স্কোয়ারে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করতে পেরে তিনি গর্বিত।
জাতীয় পতাকা উত্তোলনের পর বন্দেমাতরম স্লোগান দেওয়া হয়। গাওয়া হয় জাতীয় সংগীত। এই অনুষ্ঠানে ভারতীয়দের পাশাপাশি আমেরিকানরাও অংশগ্রহণ করে। অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে কয়েকজন জানিয়েছেন, ৭৪ তম স্বাধীনতা দিবসে আমেরিকার টাইম স্কয়ারে জাতীয় পতাকা উত্তোলন করে দেশের জন্য এক ইতিহাস সৃষ্টি করা হয়েছে। যা প্রত্যেক ভারতবাসীর কাছে অত্যন্ত গর্বের বিষয়।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন