মালদা: পাচারের আগেই পুলিশের জালে ধরা পরল দুই ব্রাউন সুগার পাচারকারী। উদ্ধার হয়েছে ৫৩০ গ্রাম ব্রাউন সুগার। ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ইংলিশ বাজারের মধুঘাট 34 নম্বর জাতীয় সড়ক থেকে ব্রাউন সুগার সমেত ২ পাচারকারী গ্রেফতার করে। অভিযুক্তদের আজ মালদা জেলা আদালতের ইংরেজবাজার থানার পুলিশ পেশ করে। সোমবার ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায় জানান দুজন ব্রাউন সুগার পাচারকারী তারা মোটরসাইকেল করে ফারাক্কার দিক থেকে মালদায় ব্রাউন সুগার গুলি পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ আগেই তাদেরকে ধরে ফেলে। তাদের কাছ থেকে উদ্ধার হয় ৫৩০ গ্রাম ব্রাউন সুগার। যার বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। ধৃতদের নাম পীযুষ মণ্ডল বাড়ি ফারাক্কা থানার কুলিয়ারা এবং প্রেম কুমার মন্ডল বৈষ্ণবনগর থানার মনডাই এলাকায় বাড়ি। ধৃত দুই পাচারকারীকে আজ মালদা জেলা আদালতে পুলিশ পাঠায়।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”