বালুরঘাট, ৯ আগষ্ট ; বাংলার মানুষকে মৃত্যুর খাদে দাঁড় করানোর জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম মমতা ব্যানার্জি। আজ দক্ষিন দিনাজপুর জেলার বুনিয়াদপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ করলেন সায়ন্তন বসু।
পাশাপাশি তিনি তৃনমুলের বিরুদ্ধে চাকরির ফর্ম বিলি করে টাকা তোলার অভিযোগ করেন। করোনা ছাড়াও আমফানের টাকা চুরি থেকে হেমতাবাদের বিধায়ক খুনের ব্যাপারে তৃনমুল সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব হন বিজেপি দলের রাজ্য সম্পাদক সায়ন্তন বসু। বুনিয়াদপুরের দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে এমনই বিস্ফোরক ভাষায় অভিযোগ করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু।
পাশাপাশি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সায়ন্তন বসু এই দিন করোনার তথ্য গোপন থেকে শুরু করে আম্ফানের টাকা লুট এই ধরনের একাধিক অভিযোগ তোলেন তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে।
এছাড়াও সায়ন্তন বসু এইদিন অভিযোগ করে বলেন করোনা মোকাবিলায় জেলা প্রশাসনকে বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার যে টাকা দিয়েছেন তাও তছরুপ করা হয়েছে, তার হিসাব দিতে হবে।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার জেলা বিজেপির সভাপতি বিনয় বর্মন সহ জেলার এক ঝাঁক বিজেপি নেতৃত্বরা।

“২০০ পারের পথে তৃণমূল? সমীক্ষায় বড় ধাক্কার মুখে বিজেপি”

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব