বাংলা হান্ট ডেস্ক ; এতদিন নতুন রেশন কার্ডের আবেদন করতে অনেক ঝক্কি পোহাতে হতো। এবার রেশন ব্যবস্থায় পরিবর্তন এনেছে কেন্দ্র। দেশজুড়ে ‘এক দেশ, এক রেশন কার্ড’ নিয়ম জারি করেছে কেন্দ্র। সেই নিয়ম অনুযায়ী এবার রেশন কার্ড থাকলেই দেশের যেকোনো প্রান্ত থেকে পাওয়া যাবে রেশন। বাড়িতে বসেই স্মার্টফোন থেকে নতুন রেশন কার্ডের আবেদন করা যাবে। শুধু লাগবে দশটি ডকুমেন্টস। এই দশটি বিশেষ ডকুমেন্ট থাকলে বাড়িতে বসে রেশন কার্ডের আবেদন করা যাবে।
করোনা পরিস্থিতিতে রেশন কার্ড বানাতে আর আপনাকে এদিক ওদিক ছুটোছুটি করতে হবে না। এবার মুশকিল আসান করেছে সরকার। স্মার্ট ফোন থেকেই রেশন কার্ডের আবেদন করা যাবে। এর জন্য সব রাজ্যেই একটি ওয়েবসাইট তৈরি হয়েছে। আপনি যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের ওয়েবসাইটে গিয়ে রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
রেশন কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন জেনে নিন
আবেদনকারীকে প্রথমে নিজের রাজ্যের সরকারি ওয়েবসাইটে লগইন করতে হবে। তারপর ‘Apply online for ration card’ লিঙ্ক-এ ক্লিক করতে হবে।
রেশন কার্ড তৈরির জন্য আইডি প্রুফ হিসাবে ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, হেলথ কার্ড, ড্রাইভিং লাইসেন্স এর আইডি প্রুফ দেওয়া যেতে পারে।
কার্ডের জন্য আপনাকে ন্যূনতম ৫ থেকে ৪৫ টাকা চার্জ দিতে হতে পারে।
অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পর ফিল্ড ভেরিফিকেশন হবে। তবে নিজের রাজ্যের ওয়েবসাইট জেনে নিয়ে আবেদন করতে হবে। বেশকিছু রাজ্য এখন ওয়েবসাইট তৈরি করতে পারেনি। বাংলার বাসিন্দারা https://wbpds.gov.in/ এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”