বাংলা হান্ট ডেস্ক ; বিজেপিতে মোহভঙ্গ প্রাক্তন মন্ত্রীর! ফের একবার জার্সি বদল করে তৃণমূলের ফিরতে চলেছেন মুর্শিদাবাদের বিজেপি নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর। ভুল স্বীকার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে দলে ফিরছেন তিনি। তৃণমূলে যোগদানের আগেই তিনি জানিয়ে দিয়েছেন, ‘যতদিন রাজনীতি করব দিদি আমার নেত্রী’।
ফের বিজেপিতে ভাঙ্গন। জানা যাচ্ছে, আগামী ৬ ই আগস্ট অনুগামীদের নিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর।
এই প্রসঙ্গে হুমায়ুন কবীর বলেন, ‘তৃণমূল ছেড়ে ভুল করেছিলাম, ভুল শুধরে নিতেই তৃণমূলের ফিরছি। যতদিন রাজনীতি করব দিদি আমার নেত্রী, তার নির্দেশেই কাজ করব’।
একসময় অধীর চৌধুরীর ডানহাত বলে পরিচিত হুমায়ুন, পরিবর্তনের পর কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান। তাকে মন্ত্রীও করা হয়, কিন্তু মন্ত্রী করার পরে তৃণমূলের টিকিটে জিততে পারেননি তিনি। তারপর ২০১৬ সালে তৃণমূল থেকে বহিষ্কৃত হন হুমায়ুন। তখন মুর্শিদাবাদ জেলার পর্যবেক্ষক ছিলেন শুভেন্দু অধিকারী। এরপর তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে নির্দল প্রার্থী হয়ে, অধীর মনোনীত কংগ্রেস প্রার্থীর কাছে মাত্র ৪০০০ হাজার ভোটে পরাজিত হন। এরপর আবার অধীরের ডাকে ফিরে গিয়েছিলেন কংগ্রেসে। ২০১৮ সালে পঞ্চায়েত ভোটের পর ফের কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। এবার বিজেপির সঙ্গে তীব্র মতবিরোধ এরপর ভুল শুধরে নিতে আবার তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন তিনি। দিদির নেতৃত্বেই ২০২১ এ নির্বাচনে লড়তে চান তিনি।
এ প্রসঙ্গে মুর্শিদাবাদ জেলা সভাপতি আবু তাহের খান জানান ‘হুমায়ুন তার অনুগামীদের নিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করবে। তার এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই’।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”