বালুরঘাট ৩১ জুলাই ; কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। আজ বিপ্লব মিত্র তৃণমূলে ফিরতেই খুশির হওয়া কর্মীদের মধ্যে। পটকা ফাটিয়ে রীতিমতো উল্লাস শুরু করে দিয়েছেন বিপ্লব অনুগামীরা।
বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নেতা তথা সাংসদ সুকান্তর গড়ে বিজেপিকে জোর ধাক্কা তৃনমুলের। বিজেপি ছেড়ে ফের তৃনমুলে ফিরলেন একদা জেলার ডাকসাইটে নেতা বিপ্লব মিত্র। শুক্রবার দুপুর দেড়টায় কলকাতার তপসিয়ায় তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে তৃনমুলের মহাসচিব পার্থ চ্যাটার্জী বিপ্লব মিত্র ও তার ভাই প্রশান্ত মিত্রের হাতে দলিয় পতাকা তুলে দেন।
শুক্রবার তৃণমূলে যোগ দিয়ে বিপ্লব মিত্র বলেন, “১৯৯৮ সালে মমতা ব্যানার্জির হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছিলাম। আমাকে দিদি উত্তরবঙ্গে নানা দায়িত্ব দিয়েছিল। আমাকে জেলা সভাপতিও করা হয়েছিল। অনেক ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে দল করেছি । যেকোনো কারনে মাঝে বিচ্যুত হয়েছিলাম। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে আবার আমি আর আমার ভাই আমাদের ঘরে ফিরে এলাম। আমাদের একটাই লক্ষ্য দলকে শক্তিশালী করা, আবার আমরা দলকে সঙ্ঘবদ্ধ করে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবো”।
গত বছর বিপ্লব মিত্র বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁর অনুগামীরা তৃণমূলে একপ্রকার ব্রাত্য হয়ে গিয়েছিলেন। এবার বিপ্লব মিত্র ও তাঁর ভাই প্রশান্ত মিত্র ফের দলে ফিরে আসার আনন্দে সকলে লাড্ডুও বিতরণ করতে শুরু করেছেন। পটকা ফাটানো ও লাড্ডু বিতরণ সহ কর্মী সমর্থকদের উল্লাসের একই ছবি দক্ষিণ দিনাজপুরের হিলি থেকে হরিরামপুর ও তপন থেকে কুশমন্ডি সর্বত্র। প্রাক্তন পুরপিতা রাজেন শীলের নেতৃত্বে অনুগামীরা বালুরঘাটের স্ট্রিট কর্নার মোড়ে বিপ্লব মিত্র ও মমতা বন্দোপাধ্যায় ছবি যুক্ত ফেস্টুন টাঙিয়ে রং-মশাল ও পটকা ফাটান। জেলাজুড়ে খুশির হওয়া বিপ্লব অনুগামীদের মধ্যে।
যারা এত দিন ঘরে বা অন্যভাবে দল থেকে নিজেদের বেশ কিছুটা বিচ্ছিন্ন করে নিয়েছিলেন। তারাও রাস্তায় বেড়িয়ে উল্লাসে মাতেন। চলে মিষ্টি মুখ পর্ব ও ফটকা ফাটিয়ে বিপ্লব মিত্রের ফের দলে ফিরে আসার আনন্দে মেতে উঠতে তাদের দেখা যায়। এদের মধ্যে উল্লেখ যোগ্য হলেন বালুরঘাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান রাজেন শীলকে। প্রাক্তন চেয়ারম্যান রাজেন শীল জানান জেলায় দল এতদিন অভিভাবকহীন অবস্থ্যায় ছিল। বিপলব মিত্র দলে ফিরে আসায় দল আবার পুর্বের শক্তি ফিরে পাবে। তার পরিশ্রম ও জেলা সভাপতির সাথে হাতে হাত মিলিয়ে কাজ করলে তাদের বিশ্বাস আগামী বিধানসভা নির্বাচনে জেলার ৬ টি আসনের মধে ৬ টি ই তাদের দল পাবে, বলে আশা প্রকাশ করেন প্রাক্তন চেয়ারম্যান।
অপরদিকে জেলা বিজেপির তরফে বলা হয়। কাউকে জোর করে দল রাখে না। উনি আসাতেও যেমন দল উপকৃত হয়নি। তেমনি উনি চলে গেলেও দলের কোন ক্ষতি হবেনা বলে জানানো হয়।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI