বহু প্রতীক্ষার অবসান। অবশেষে ভারতের ঘরে এলো রাফাল যুদ্ধবিমান। ৭ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে কিছু সময় আগেই আম্বালায় বায়ুসেনার ঘাঁটিতে অবতরণ করলো রাফাল যুদ্ধবিমান। এই পাঁচটি রাফাল যুদ্ধবিমানকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিল এয়ার স্টাফ আরকেএস ভাদুরিয়া।
The five Rafales escorted by 02 SU30 MKIs as they enter the Indian air space.@IAF_MCC pic.twitter.com/djpt16OqVd
— रक्षा मंत्री कार्यालय/ RMO India (@DefenceMinIndia) July 29, 2020
প্রথমে ফ্রান্সের এয়ারবেস থেকে উড়ান শুরু করে সংযুক্ত আরব আমিরশাহির আল ধাফরা বিমানঘাঁটিতে এসে পৌঁছায় রাফাল যুদ্ধবিমান গুলি। সেখান থেকে জ্বালানি ভরে আজ কিছুক্ষণ আগে ভারতের আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে এসে পৌঁছায় ৫ টি রাফাল যুদ্ধবিমান। রাফাল যুদ্ধবিমানের আগমন ঘিরে আজ আম্বালা বায়ুসেনার ঘাঁটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিস্তীর্ণ অঞ্চল ঢেকে ফেলা হয়েছে সতর্কতার মোড়কে। আশে পাশের চারটি গ্রামে জমায়েতে নিষেধাজ্ঞা। রাফালের অবতরণের সময় ছবি তোলা বা ভিডিয়ো রেকর্ড করায়ও কায়েম হয়েছিল নিষেধাজ্ঞা।
ফ্রান্সের ভারতীয় দূত জাবেদ আসরাফ জানিয়েছেন, পাইলটদের কথা অনুযায়ী এই জেটগুলি দ্রুত, বহুমুখী শক্তিশালী বিমান। ফ্রান্স ও ভারতের মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় করার পাশাপাশি ভারতের সুরক্ষা বলয়কে আরও শক্তিশালী করবে এগুলি। ভারতীয় এয়ারফোর্সের ১৭ নম্বর স্কোয়াড্রন অর্থাৎ “গোল্ডেন অ্যারোজে” যুক্ত হবে এই বিমানগুলি।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI