রাশিয়া চীনকে S-400 মিসাইল সিস্টেম সরবরাহ আপাতত স্থগিত করে দিয়েছে। অর্থাৎ চীন তাদের S-400 সিস্টেমের জন্য রাশিয়া থেকে জরুরী মিসাইল আপাতত পাচ্ছে না। ভারত-চীন উত্তেজনার মধ্যে এটা চীনের পক্ষে একটা বড়োসড়ো ধাক্কা বলে মনে করছে প্রতিরক্ষা বিশেষজ্ঞ মহল। যদিও চীন একথা মানতে নারাজ। চীনের সংবাদমাধ্যম UAWire এ বলা হয়েছে যে, রাশিয়ার S-400 এর মিসাইল সরবরাহ আপাতত স্থগিত করেছে। এই সিদ্ধান্ত চীনের পক্ষেই। কারণ S-400 এর ডেলিভারির প্রক্রিয়া অত্যন্ত জটিল ছিল।
রিপোর্টে আরো বলা হয়েছে, বর্তমানে করোনা পরিস্থিতির জন্য রাশিয়া তাদের S-400 মিসাইলের ডেলিভারি স্থগিত রেখেছে। চীনের তরফে দাবি করা হয়েছে, বর্তমান সময়ে রাশিয়ার মিসাইলের সরবরাহ খুবই সমস্যার কাজ, তাই রাশিয়া এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। কারণ তারা চায়না না যে করোনার বিরুদ্ধে লড়াইয়ে চীনের কমিউনিস্ট পার্টির নজর ঘুরে যাক।
উল্লেখ্য ২০১৮ সালে রাশিয়া চীনকে S-400 এর প্রথম ব্যাচ দিয়েছিল। S-400 কে এই মুহূর্তে বিশ্বের এক নম্বর বায়ু রক্ষা প্রণালী হিসেবে মানা হয়। এই মিসাইল সিস্টেম ৪০০ কিলোমিটার দূর পর্যন্ত এবং ৩০ কিমি উচ্চতা পর্যন্ত যে কোনো বস্তুকে উড়িয়ে দিতে সক্ষম।
রাশিয়া কিছুদিন আগেই চীনের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করার অভিযোগ করেছিল। রাশিয়ার সংবাদ মাধ্যম TASS অনুযায়ী, রাশিয়ার আধিকারিকরা সেন্ট পিটার্সবার্গের আর্কটিক সোশ্যাল সাইন্সেস অ্যাকেডেমির প্রধান বোলেরি মিটকে কিছু গুরুত্বপূর্ণ এবং গোপন নথি চীনের হাতে তুলে দেওয়ার জন্য দোষী সাব্যস্ত করেছে। এরপর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কে ফাটল ধরেছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”