খাস কলকাতার বুকে ১৬ ঘন্টা বাড়িতে পড়ে রইলো করোনা আক্রান্ত বৃদ্ধের মৃতদেহ। পরিবারের অভিযোগ, একাধিক বার চেষ্টা করেও পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করতে পারেনি তারা। ফলে প্রায় ১৬ ঘন্টা বাড়িতে পড়ে থাকে বৃদ্ধের মৃতদেহ। পরে সোমবার দুপুরে এসে মৃতদেহ উদ্ধার পরে পুলিশ। ঘটনাটি ঘটেছে বেহালার সাহাপুর কলোনিতে।
স্থানীয় সূত্রে খবর, ঐ বৃদ্ধের বয়স ৬২ বছর। বৃদ্ধর সঙ্গে পরিবারের বাকি ৫ জন সদস্যও করোনা আক্রান্ত। ফলে গোটা বাড়িটি কনটেইনমেন্ট জোন করে রাখা হয়েছে। পরিবারের সকল সদস্য কোয়ারেন্টাইনে রয়েছেন। অর্থাৎ পরিবারের সদস্যদের বাড়ির বাইরে বেরোনো বারন। এই অবস্থায় রবিবার হঠাৎ বৃদ্ধের শ্বাসকষ্ট শুরু হয় এবং শারীরিক অবস্থার অবনতি হয়। কিন্তু পরিবারের তরফে বহু চেষ্টা করেও তাকে হাসপাতালে ভর্তি করা যায়নি। অবশেষে রাত ১২ টা নাগাদ মৃত্যু হয় বৃদ্ধের। অভিযোগ পরিবারের তরফে একাধিকবার চেষ্টা করলেও পুলিশ প্রশাসন কারো সাথে যোগাযোগ করতে পারেনি তারা। পরে সোমবার সকালে গোটা ঘটনাটি জানতে পারে প্রতিবেশীরা। পরে তারাই পুলিশে খবর দেন। এরপর সোমবার বেলা তিনটে নাগাদ পুলিশ প্রশাসনের ও স্বাস্থ্য আধিকারিকরা গিয়ে মৃত দেহটি উদ্ধার করে। গোটা ঘটনায় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে পরিবারের সদস্যরা।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”