কাঁচরাপাড়া ; করোনা আক্রান্তের সংখ্যা যেভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাতে উদ্বিগ্ন সরকার। আর এই সংক্রামন ঠেকাতে লকডাউন অত্যন্ত জরুরী। উত্তর ২৪ পরগনার বীজপুর থানার অন্তর্গত কাঁচরাপাড়া ও হালিশহর পুর অঞ্চলে সংক্রমন বাড়তে থাকায় প্রশাসনের তরফে জারি করা হয়েছে লকডাউন। আর এই লকডাউন সফল করতে কড়া পুলিশ প্রশাসন।
রাজ্যজুড়ে সংক্রমণ বাড়ায় ইতিমধ্যেই রাজ্যের কনটেইনমেন্ট জোন গুলিতে লকডাউন জারি করেছে সরকার। তাই যেভাবে সংক্রামন বাড়ছে তাতে বীজপুর থানা, কাঁচরাপাড়া, হালিশহর দুই পৌরসভার প্রশাসক ও স্থানীয় ব্যবসায়ীরা মিলে বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করে যে আগামী ২৭ শে জুলাই থেকে ১ ই আগস্ট পর্যন্ত এই দুই পুরঅঞ্চল লকডাউন থাকবে। অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া সমস্ত কিছুই বন্ধ থাকবে। অটো এবং টোটো চলাচলও বন্ধ থাকবে। আর এই লকডাউন সফল করতে কড়া হলো বীজপুর পুলিশ প্রশাসন।
এই লকডাউন সফল করতে পৌরসভার তরফে মাইকিং করে সমস্ত দোকানপাট, বাজার হাট বন্ধ রাখার কথা বলা হয়েছে। খুব প্রয়োজন ছাড়া মানুষ বাড়ি বাইরে বেরোতে বারণ করা হয়েছে।
লকডাউনের বিধিনিষেধ না মেনে যারা বাইরে বেরুচ্ছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে পুলিশ প্রশাসন। গান্ধী মোড়, বাগমোড়, ও হালিশহর অঞ্চলে চলছে পুলিশের নাকা চেকিং। প্রয়োজনীয় দরকার ছাড়া মানুষজনকে রাস্তায় বেরোতে দেখলেই পুলিশের তরফে নেওয়া হচ্ছে কড়া ব্যবস্থা। কোথাও কোথাও কান ধরে উঠবস করাতেও দেখা যায় পুলিশকে। সুতরাং বলাই বাহুল্য যে এই লকডাউন শক্ত হাতে সফল করতে চাইছে পুলিশ প্রশাসন।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন