বাপ্পাই দও:- বর্ধিত বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে অশোকনগর বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন ভারতীয় জনতা পার্টির কর্মীরা। উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত অশোকনগর ৮ নম্বর ওয়ার্ড এলাকায় লকডাউন প্রক্রিয়া চলাকালীন বিগত চার মাস ধরে ইলেকট্রিক মিটার রিডিং চেকিং ছাড়া অ্যাভারেজ অ্যামাউন্টের থেকেও বেশি বিদ্যুতের বিল ধার্য হচ্ছিল বলে অভিযোগ। এতে অস্বস্তিতে পড়েন আমজনতা। এই বিষয়ে অশোকনগর এলাকাবাসী কথা মাথায় রেখে বর্ধিত বিদ্যুৎ বিল মওকুবের দাবিতে অশোকনগর বিদ্যুৎ দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল ভারতীয় জনতা পার্টি।
অশোকনগর মন্ডল সভাপতি, সহ সভাপতি ও বিজেপির বলিষ্ঠ নেতৃত্বরা জানান আজ বাংলায় বিভিন্ন জেলা জুড়ে বিদ্যুতের বিল বৃদ্ধি ও মুকুবের দাবিতে এই আন্দোলন চলছে। তাই আজ আমরাও একই আন্দোলনে সামিল হয়েছি। আগামী দিন রাজ্য সরকার বিদ্যুৎ বিল নিয়ে সুরাহা বা উপযুক্ত ব্যবস্থা না নিলে এই আন্দোলন বৃহত্তর হবে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”