হাড়োয়া, বাপ্পাই দত্ত ; দুষ্কৃতীদের হাতে ধর্ষণের শিকার হলেন এক আদিবাসী মহিলা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়া থানার অন্তর্গত এক নম্বর গোপালপুর গ্রাম পঞ্চায়েতের মুন্সিঘেরির ছয়ানি বাজার এলাকায়। অভিযোগ অত্যাচারের পর অর্ধনগ্ন অবস্থায় হাত পা মুখ বেঁধে মেছো ভেরির পাশে ফেলে রেখে যায় দুষ্কৃতীরা। এই ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।
স্থানীয় সূত্রে খবর, গত কয়েকদিন ধরে ওই ছয়ানি এলাকায় রাজনৈতিক সংঘর্ষ চলছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে ব্যাপক বোমাবাজি হয়। এই বোমাবাজির ফলে ভয় এলাকার বেশকিছু মানুষ অন্যত্র পালিয়ে যায়। তার মধ্যে ছিল নির্যাতিতার স্বামীও। তারপর সেই রাতেই এই মহিলা তার স্বামীকে খুঁজে বাইরে বের হয়। অভিযোগ সেই সময় শুকদেব দাস, জগবন্ধু দাস ও মন্টু কাহার সহ বেশ কয়েকজন দুষ্কৃতী তাকে মেছো ভেরিতে তুলে নিয়ে গিয়ে হাত-পা মুখ বেঁধে ধর্ষণ করে তাকে ফেলে পালিয়ে যায়।
আজ সকালবেলা স্থানীয়রা হাত পা মুখ বাঁধা অচৈতন্য অবস্থায় উদ্ধার করে সেই মহিলাকে। পরে হাড়োয়া থানার বিশাল পুলিশ ঘটনাস্থলে এলে দোষীদের গ্রেফতারের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি বুধবার রাতে অশান্তির সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল পুলিশ। পুলিশের সামনেই ওই মহিলাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে দুষ্কৃতীরা। পুলিশ এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন