২০২১ এর নির্বাচনকে পাখির চোখ করে সাংগঠনিক স্তর ব্যাপক রদবদল ঘটালো তৃণমূল। কার্যত ঢেলে সাজানো হচ্ছে সংগঠনকে। রাজ্য কমিটিতে গুরুত্ব দেওয়া হয়েছে জঙ্গলমহলকে। এবার তৃণমূলের রাজ্য কমিটিতে আনা হলো ছত্রধর মাহাতোকে।
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক ভাবে এবার ব্যাপক রদবদল করল তৃণমূল। ২১ শে জুলাই এর জনসভার পর আজ সংগঠন নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বৈঠকেই সাংগঠনিক স্তরে ব্যাপক রদবদল করলেন তৃণমূল নেত্রী।
মাওবাদী সন্দেহে দীর্ঘদিন জেলবন্দি থাকার পর গত বছরই মুক্তি দেওয়া হয় ছত্রধর মাহাতোকে। জেল থেকে বেরোনোর পর তৃণমূলের সঙ্গে সখ্যতা বাড়ে ছত্রধরের। জঙ্গলমহলে স্ত্রীকে সঙ্গে নিয়ে শাসক দলের একাধিক কর্মসূচিতে যোগ দেন ছত্রধর মাহাতো। জঙ্গলমহলের সাংগঠনিক ভিত মজবুত করতে ছত্রধর মাহাতোর উপরই ভরসা করছে তৃণমূল। তাই এবার তাকে পাকাপাকিভাবে নিয়ে আসা হল রাজ্য কমিটিতে। যা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
এছাড়াও তৃণমূলের রাজ্য কমিটির সদস্য হলেন অমিত মিত্র, রাজীব বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, সুকুমার হাঁসদা সহ মোট ২১ জন।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI