রাজ্যে প্রতিদিনই হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। কোনভাবেই কাবু করা যাচ্ছে না করোনা-কে। যা দেখে সরকার স্বীকার করে নিয়েছে বাংলায় কোথাও কোথাও গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সোমবার জানিয়েছিলেন রাজ্যে করোনা সংক্রমনের চেন কাটতে সপ্তাহে দুদিন করে লকডাউন করা জরুরি। সেই মর্মে এবার মঙ্গলবার নির্দেশিকা জারি করলেন রাজ্যের মুখ্যসচিব। এবার এ সপ্তাহে তিনদিন বৃহস্পতিবার (২৩ শে জুলাই) শনিবার (২৫ শে জুলাই) এবং (২৯ শে জুলাই) বুধবার রাজ্যে সম্পূর্ণ লকডাউন থাকবে বলে নির্দেশিকা জারি করা হয়েছে।
রাজ্যে দিন দিন সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে কপালে ভাঁজ পড়েছে প্রশাসনের। সংক্রমণ ঠেকাতে এ সপ্তাহে তিন দিন সম্পূর্ণ লকডাউনে নির্দেশিকা জারি করা হয়েছে। জানা গিয়েছে সকাল ৬টা থেকে রাত ১০ টা পর্যন্ত এই দিন গুলোতে রাজ্যের সম্পূর্ণ লকডাউন থাকবে। জরুরী পরিষেবা ও অত্যাবশ্যকীয় পণ্যের দোকান ছাড়া সবকিছুই বন্ধ থাকবে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”