বাংলায় গণতন্ত্র ফেরানো, আফফান দুর্নীতি ও পুলিশের পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদে শনিবার বিকেল চারটে উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় এক বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। বিজেপির অভিযোগ সেই মিছিলে পুলিশের সামনেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করে, গুলি চালায়।
শনিবার দলের অকল্যান্ড জুটমিলের সামনে থেকে ভাটপাড়া মোড় পর্যন্ত একটি মিছিল বার করে বিজেপি। এই মিছিলে নেতৃত্ব দেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এবং বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। মিছিল শুরু হয় বিকেল পাঁচটা নাগাদ। কাঁকিনাড়া থেকে ১০০ বাইক নিয়ে বিজেপি কর্মীরা যখন মিছিল যোগ দিতে আসছিল সেই সময় তাদের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। অভিযোগ তাদের ওপর বোম ও গুলি চালানো হয়। বিজেপি কর্মীদের দাবি অতর্কিত হামলায় অনেক বিজেপি কর্মী আহত হন। গুরুতর জখম হন বিজেপি কাউন্সিলর প্রমোদ সিং, অরুণ ব্রম্য সহ ১০ জন বিজেপি নেতা।
এরপরে অর্জুন সিং এর নেতৃত্বে মিছিল যখন ঘোষপাড়া রোড এগোতে শুরু করে, পুলিশ তখন ব্যারিকেড করে আর্য মোড়ের কাছে সেই মিছিল আটকানোর চেষ্টা করে। আর সেই সময় বিজেপি কর্মীরা ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যুগ্ম পুলিশ কমিশনার মনোজ বর্মা। তার সঙ্গে অর্জুন সিং এর তীব্র বচসা বাঁধে। পরে বিশাল পুলিশ বাহিনীর এলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন