বুধবার সকালে ভাটপাড়ার আর্যসমাজ মোড়ে প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হন তৃণমূলের যুবনেতা ধর্মেন্দ্র সিং ওরফে ধরুয়া। এরপরই তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি।
জানা গেছে, বুধবার সকাল দশটা নাগাদ বাইকে চেপে দুই দুষ্কৃতী এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। তার মাথার পিছনে গুলি লেগে বেরিয়ে যায়। বর্তমানে তিনি বাইপাসে ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। বুধবার দুপুরে তাকে হাসপাতালে দেখতে আসেন জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক।
এই ঘটনায় অভিযোগের তীর বিজেপির দিকে। তৃণমূলের অভিযোগ বিজেপির লোকজন একাজ করেছে। বিজেপির পাল্টা অভিযোগ, ওদের নিজেদের গণ্ডগোলের জেরে এই ঘটনা। এরসঙ্গে বিজেপির কোনও যোগ নেই। ভাটপাড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
এই ঘটনায় জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন “অর্জুন মারের বদলা মারে বিশ্বাসী। আমরা মারামারি হানাহানি চাইনা। কিন্তু অর্জুনের গুন্ডামি আমরা বরদাশ্ত করব না” তিনি আরো বলেন রাজনৈতিকভাবে ওকেও পাল্টা দিতে হবে। খুব শিগগিরই আমি যদি অর্জুনকে ওর মজদুর ভবনের চার তলায় উঠিয়ে দিতে না পেরেছি তো আমার নামও জ্যোতিপ্রিয় মল্লিক নয়। আমরা রাজনৈতিক প্রতিশোধ নেব। তার বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করব।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”